ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

আট দিনের বাংলাদেশ সফর শেষে আজ বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার সম্ভাব্য রায় প্রসঙ্গে কেলি ই. ক্যারি বলেন, রায়ের আগে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও আদালত মিয়ানমার সরকার, সংশ্লিষ্ট ব্যক্তি বা রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

রায় ঘোষণার পর তা বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে যেসব দেশ নিজেদের গণতান্ত্রিক দাবি করেও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, তাদের অবস্থানের কড়া সমালোচনা করে তিনি এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কেলি ই. ক্যারি জানান, রোহিঙ্গাদের মধ্যে এখনো গভীর আতঙ্ক বিরাজ করছে; তবে অনুকূল পরিবেশ পেলে তারা নিজ দেশে ফিরে যেতে চায়।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে কীভাবে এবং কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি তা সরেজমিনে খতিয়ে দেখেছেন। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা না কমানোর আহ্বান জানান তিনি।

মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিরসনে রোহিঙ্গাসহ দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সংলাপ আয়োজনের জন্য আঞ্চলিক দেশগুলোকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান জাতিসংঘের এই দূত।

উল্লেখ্য, মার্কিন মানবাধিকার আইনজীবী ও সাবেক কূটনীতিক কেলি ই. ক্যারি ২০২৬ সালের মে মাসে টম অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হন।

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, রাখাইনের চলমান সশস্ত্র সংঘাত এবং শরণার্থীদের অবস্থা পর্যালোচনার লক্ষ্যে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আট দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করেন। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন।

আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আগামী বছরের শুরুর দিকে ঢাকায় আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন তিনি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

এসআরবি-০১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করা হয়। নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় টার্গেট

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

প্রকাশ: ০৩:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬