শামীম রেজা বিদ্যুৎ বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার মচমইল প্রতিনিধি। তাঁর বাড়ি উপজেলার মাধাইমুড়ি গ্রামে। বাবার নাম মো. সামশুদ্দিন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শামীম রেজা বিদ্যুৎ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন। অন্য একজনকে গ্রেপ্তারের পর তাঁর বিষয়ে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গত ২৪ জুলাই রাতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্তে ওই হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গতকাল বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 























