ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আহত দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার উপরেজিস্ট্রার চন্দন কুমার দাস ও আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। মিছিলটি ঝাল চত্বর থেকে শুরু হয়ে প্রশাসন ভবন প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী প্রশাসন ভবনে গিয়ে নিজ কক্ষে থাকা উপরেজিস্ট্রার চন্দন কুমার দাসকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তাঁর ঠোঁট কেটে যায় ও শার্ট ছিঁড়ে যায়।

পরে ওই পথ দিয়ে যাওয়ার সময় কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসানও হামলার শিকার হন। এতে তাঁর পা কেটে যায় ও মাথায় আঘাত লাগে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি তিনতলার একটি কক্ষে আশ্রয় নেন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের গোপনীয় শাখার একটি কক্ষের দরজা ভাঙচুর করেন বলেও অভিযোগ রয়েছে।

উপরেজিস্ট্রার চন্দন কুমার দাস বলেন, ‘আমি নিজের কক্ষে বসে ভাত খাচ্ছিলাম। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হঠাৎ কক্ষে এসে আমাকে মারধর শুরু করেন। এতে আমার ঠোঁট কেটে যায় এবং শার্ট ছিঁড়ে যায়।’

কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান বলেন, ‘আমি একটি কাজে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দিকে যাচ্ছিলাম। এ সময় “ধর শালাকে” বলে কয়েকজন আমাকে মারধর শুরু করেন। কোনো রকমে ছুটে গিয়ে তিনতলার একটি কক্ষে আশ্রয় নিই। মারধরে আমার পা কেটে যায় এবং মাথায় আঘাত লাগে। পরে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছি।’

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, চন্দন নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থ দিয়ে হামলায় সহযোগিতা করেন। কিছুদিন আগে ভাটই বাজারে শিক্ষার্থীদের বাসে হামলার অর্থের জোগানও তিনিই দিয়েছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের সঙ্গে মিটিংয়েও অংশ নেন। ছাত্রদলের ছেলেরা তাঁকে সম্ভবত দুই-একটা চড়-থাপ্পড় মেরেছে। কক্ষের দরজা ভাঙার বিষয়ে আমি নিশ্চিত নই।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘মারধরের বিষয়টি আমি শুনেছি। ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় পেল তদন্ত কমিটি, গ্রেপ্তার নেই

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: আরও ৭ কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক প্রতিবেদন না…

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: সাক্ষীরা কিছুই জানেন না, তদন্তের সময় শেষ আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে করা মামলার এজাহারে সাক্ষী হিসেবে নাম রয়েছে তিনজনের।

জনপ্রিয় টার্গেট

আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

ইবির দুই কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

প্রকাশ: ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬