ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রাত সাড়ে তিনটার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে পার্কিং করে রাখা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের অদূরে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

বাসের স্টাফ মো. আলম বলেন, রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নেভায়। ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাসের মালিক শহিদুল।

শহিদুল বলেন, ‘এই বাসদুটির ভাড়ায় আমার সংসার চলে, অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিস করানো হয়। এমপির বাড়ির সামনে এই বাসদুটো সবসময় থাকে। এক রাতের আগুনে আমারে পথে বসায়া দিছে।’

ভুলতা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রঞ্জু বলেন, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা থ্রি স্টার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সানারপাড় ইউটার্নের পাশে বাসটি পার্ক করে রাখা ছিল। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যান।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকায় পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কবুতর চুরির অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু

কবুতর চুরির অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

আজ রোববার সকাল ৬টার দিকে আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তায় আনসারের ৪ প্লাটুন

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন। তাদের তৎপরতায় দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

জনপ্রিয় টার্গেট

সাবেক এমপি নদভীসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা

নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় আগুন

প্রকাশ: ০৫:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬