ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

২০২০ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় অর্ধেক বাস করতেন মাত্র পাঁচটি দেশে। দেশগুলো হলো—ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়া। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। পাকিস্তানে ২২ কোটি ৭০ লাখ, ভারতে ২১ কোটি ৩০ লাখ, বাংলাদেশে ১৫ কোটি ১০ লাখ এবং নাইজেরিয়ায় ১২ কোটি।

তবে ২০৭০ সালের মধ্যে এই চিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তান মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে উঠে আসবে। সে সময় ভারতে মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে। আর নাইজেরিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

এ ছাড়া সাব-সাহারান আফ্রিকার দেশ ইথিওপিয়া এবং আফগানিস্তানও ২০৭০ সালে বিশ্বের শীর্ষ ১০ মুসলিম জনসংখ্যার দেশের তালিকায় জায়গা করে নিতে পারে। ২০২০ সালে উত্তর আমেরিকা, ইউরোপ কিংবা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কোনো দেশ বিশ্বের শীর্ষ ১০ মুসলিম জনসংখ্যার দেশের তালিকায় ছিল না। ২০৭০ সালেও এসব অঞ্চলের কোনো দেশ এই তালিকায় জায়গা পাবে না বলে ধারণা করা হচ্ছে।

২০৭০ সালের মধ্যে বিশ্বের ৩২টি দেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। এসব দেশে মুসলিম জনসংখ্যার অনুপাত অন্তত ৫ শতাংশ পয়েন্ট বাড়বে অথবা কমবে। পূর্বাভাস অনুযায়ী, এসব দেশের প্রায় সবগুলোতেই মুসলিমদের অনুপাত বাড়বে। আইভরি কোস্টে এই বৃদ্ধির পরিমাণ হতে পারে ৫ শতাংশ পয়েন্ট এবং আলবেনিয়ায় ১৬ শতাংশ পয়েন্ট। তবে একমাত্র ব্যতিক্রম সুরিনাম। দেশটিতে মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত ৬ শতাংশ পয়েন্ট কমতে পারে।

মুসলিম জনসংখ্যার অনুপাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা থাকা ৩১টি দেশের মধ্যে ২১টিই ইউরোপের। এ অঞ্চলের সুইডেন ও ফ্রান্সে মুসলিমদের অনুপাত সবচেয়ে বেশি বাড়তে পারে। উভয় দেশেই এই হার ১১ শতাংশ পয়েন্ট করে বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরবি ভাষাভাষী দেশগুলোর মধ্যে শুধু লেবাননেই মোট জনসংখ্যার তুলনায় মুসলিমদের অনুপাত উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর কারণ, অন্যান্য আরবি ভাষাভাষী দেশের অধিকাংশের জনসংখ্যার ৯৫ শতাংশ বা তারও বেশি ইতোমধ্যে মুসলিম।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সালেও এসব দেশের সবগুলোতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ থাকবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি আইভরি কোস্টে মুসলিমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।

এসব দেশের অধিকাংশের মোট জনসংখ্যার ৯০ শতাংশ বা তারও বেশি মুসলিম হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বের অনেক দেশেই মুসলিমরা তুলনামূলক ছোট সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে থাকবেন। ২০৭০ সালে বিশ্বের ৯২টি দেশ ও অঞ্চলের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম হবেন মুসলিমরা।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অধিকাংশের জনসংখ্যা তুলনামূলকভাবে ছোট বা মাঝারি আকারের হবে। ২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র সাতটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে। দেশগুলো হলো পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক। অর্থাৎ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশও ১০ কোটির বেশি জনসংখ্যার দেশগুলোর তালিকায় থাকবে।

উল্লেখ্য, ২০৭০ সালে বিশ্বের মোট ২০টি দেশের জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হতে পারে।

বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি জনমিতিক ও সামাজিক কারণ কাজ করবে। এর মধ্যে রয়েছে জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো, জন্মহার, মৃত্যুহার, আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন।

কোনো ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে জন্ম ও মৃত্যুর পার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে বেশি হলে তাকে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণেও কোনো ধর্মীয় জনগোষ্ঠীর আকার পরিবর্তিত হতে পারে। ধর্মীয় পরিচয় পরিবর্তন বলতে এক ধর্ম থেকে অন্য ধর্মে যোগ দেওয়া কিংবা কোনো ধর্মীয় পরিচয় সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াকে বোঝায়।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হবে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি। মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়সী জনসংখ্যা কাঠামো এবং উচ্চ জন্মহারের কারণে জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ভবিষ্যতে মুসলিম জনসংখ্যার পরিবর্তনে আন্তর্জাতিক অভিবাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায় অভিবাসনের কারণে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ইউরোপ ও উত্তর আমেরিকায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা যতটা বাড়বে, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে তা হবে তার অর্ধেকেরও কম। অর্থাৎ, এই দুই অঞ্চলে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।

উদাহরণ হিসেবে, ২০৭০ সালের মধ্যে উত্তর আমেরিকায় স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় ৫০ লাখ মুসলিম যুক্ত হতে পারেন। অন্যদিকে, অভিবাসনের মাধ্যমে সেখানে মুসলিম জনসংখ্যা বাড়তে পারে আরও ১ কোটি।

অর্থাৎ, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ও অভিবাসনের কারণে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা যে পরিমাণ বাড়বে, ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে জনসংখ্যা কমার পরিমাণ হবে তার তুলনায় অনেক কম। ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে সেখানে মুসলিম জনসংখ্যা প্রায় ৪ লাখ ৬০ হাজার কমতে পারে।

বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার ওপর ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে খুবই কম। এর প্রধান কারণ, প্রায় সব মুসলিমই সারা জীবন নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সাম্প্রতিক বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে ধারণা করা হয়েছে, মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ব্যক্তিদের ৯৯ শতাংশই প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসলাম ধর্মের অনুসারী থাকেন। খ্রিষ্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে নিজ ধর্মের পরিচয় ধরে রাখার হার মুসলিমদের তুলনায় অনেক কম। তবে হিন্দুদের ক্ষেত্রে এই হার মুসলিমদের কাছাকাছি।

অবশ্য অঞ্চলভেদে মুসলিমদের ধর্মীয় পরিচয় ধরে রাখার হারে কিছু পার্থক্য রয়েছে। ইউরোপে এই হার ৯৩ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৮৫ শতাংশ।

বিশ্লেষণে বলা হয়েছে, আগামী কয়েক দশকে মুসলিমদের ধর্মীয় পরিচয় ধরে রাখার বৈশ্বিক হার যদি বর্তমানের অত্যন্ত উচ্চ অবস্থান থেকে কমে ইউরোপ ও উত্তর আমেরিকার পর্যায়ে নেমে আসে, তাহলে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যেতে পারে।

পাকিস্তানে জাতীয় গ্রিডকে টেক্কা দিল সৌরবিদ্যুৎ, চলছে এয়ারকুলার-টেক্সটাইল মিলও

দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ পাকিস্তানে গত কয়েক বছরে ঘটে গেছে এক অভূতপূর্ব ও নীরব বিপ্লব। সরকারি নীতিনির্ধারক ও জাতীয় বিদ্যুৎ গ্রিডের হিসাব-নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় শিল্পোদ্যোক্তারা দল বেঁধে ঝুঁকেছেন সৌরবিদ্যুতের দিকে…

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। কারাগারে তাঁর ওপর চলমান নির্যাতন, দীর্ঘ সময় নির্জন কারাবাস এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে…

শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে ইমরান খানের খোলাচিঠি

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের ও তাঁর স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়

প্রকাশ: ০৩:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬