ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বল টেম্পারিংয়ের ঘটনা এক রকম ‘ওপেন সিক্রেট’। শোয়েবের মতে এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করার কিছু নেই। একই সঙ্গে এটা নিয়ে তিনি হতাশাও ব্যক্ত করেছেন। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা বলেন, ‘আরে থামুন। এবার বিষয়টি ছাড়ুন। এটা নিয়ে এত হই চই করছেন কেন? আমি বুঝতে পারছি এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। আপনারা সত্যিটা প্রকাশ করেছেন। ব্যস, এটুকুই যথেষ্ট। কিন্তু বিষয়টি নিয়ে এত মাতামাতি করবেন না।’

খেলোয়াড়ি জীবনে অনেক সতীর্থকে এমনটা করতে দেখেছেন বলে দাবি শোয়েবের। তবে উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কারও নাম উল্লেখ করেননি। পাকিস্তানের গতিতারকা বলেন, ‘আরেকটা বিষয় হলো, সাবেক সতীর্থদের নিয়ে আমার অনেক কিছু বলার আছে। তাদের সম্পর্কে অনেক কিছুই বলতে পারি। কিন্তু আমি তা বলব না। তাদের বিপদে ফেলতে চাই না। আমার সাবেক সতীর্থরা কী কী ভুল করেছে, সে সম্পর্কে অনেক কিছুই জানি।’

শোয়েবের অবস্থা এমন হয়েছিল যে কাউকেই বিশ্বাস করতে পারছিলেন না। পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, ‘এমন সময়ও গেছে, যখন আমার মনে হয়েছে যেন ২২ জনের বিপক্ষে খেলছি। কারণ, যাদের বিপক্ষে খেলেছি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্দেহের তালিকায় ছিল। হ্যাঁ, অবশ্যই। ফলে কাকে বিশ্বাস করব সেটাই বুঝতে পারতাম না।’

এ বছরের জানুয়ারিতে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন খাজা। তবে ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের সময় খাজা ছিলেন একাদশে। সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। তাঁর পাশাপাশি ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটও তখন শাস্তি পেয়েছিলেন।

একাদশে থাকায় আট বছর আগের সেই কেলেঙ্কারি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল খাজার। যেটা তিনি তাঁর আত্মজীবনী ‘সবরে’ উল্লেখ করেছেন। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যাপারটা হলো, উসমান যা বলেছে, সেটি দলীয় সিদ্ধান্তই হওয়ার কথা। এটা দু-একজনের সিদ্ধান্ত হতে পারে না। দুঃখিত, এ কথা বলতেই হচ্ছে। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম। আমিও অনেক কিছু করেছি, তাই না? কিন্তু দলের সবাই বিষয়টি জানত। কারণ, আমরা যদি রিভার্স সুইং করাতে না পারতাম, তাহলে ম্যাচ জিততে পারতাম না।’

খাজার আত্মজীবনী প্রকাশের পর ব্যানক্রফট ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকায় এক কলামে কামিন্সসহ সতীর্থদের দায়ী করেছেন। খাজার মতো ব্যানক্রফটেরও দাবি, স্যান্ডপেপার গেটের কেলেঙ্কারি সবাই জানতেন। যদিও কামিন্স সেটা বারবার অস্বীকার করে আসছেন। এমনকি আজ অস্ট্রেলিয়ার অধিনায়কের বাসায় সাংবাদিকদের ভিড় দেখা যায়। শোয়েব বলেন, ‘এখন যা সামনে আসছে, তা একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। তবে এমনটা হওয়া উচিত ছিল না। সে (উসমান খাজা) সঠিক কাজটিই করেছে। কিন্তু বিষয়টি প্রকাশের সময়টা আরও ভালো হতে পারত।’

ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

ভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ড

দেবদূত পাড়িক্কালের হাত থেকে বল ফসকাতেই পেসার প্রসিধ কৃষ্ণর চোখ ছানাবড়া। এমন সহজ ক্যাচ কীভাবে হাতছাড়া করলেন পাড়িক্কাল—প্রসিধ হয়তো তেমনটাই ভাবছিলেন। এমনকি অধিনায়ক শুবমান গিলকেও খুব বিরক্ত দেখা গেছে। বেঁচে যাওয়া হেনরি নিকোলস এই ক্যাচ মিসের সুযোগটা কাজে লাগিয়ে স্কোর বড় করেছেন।

হৃদয়কে নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী

তাওহীদ হৃদয়ের ব্যাটের কানায় লাগার পর রায়ান রিকেলটন বলটা ধরতেই পুরো দক্ষিণ আফ্রিকা উত্তেজিত হয়ে উঠল। বিশেষ করে কাগিসো রাবাদাকে থামায় কে। হৃদয়ের সঙ্গে রাবাদার কথা-কাটাকাটি যখন ভিন্ন দিকে মোড় নিচ্ছিল, তখন এগিয়ে আসেন এইডেন মার্করাম। এমনকি হৃদয়কে উদ্দেশ্য করে মার্করামকেও কিছু বলতে দেখা গেছে।

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১৪ বছর আগে চলে যাওয়া যাক। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হওয়ায় বাংলাদেশ তাঁর স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়ারই কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ২০১২ এশিয়া কাপের সেই

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

প্রকাশ: ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬