ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টির কথা নিশ্চিত করেছে। আগামী বছরের ৩ জুন ঐতিহাসিক এই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। টি-টোয়েন্টির আগে লর্ডসে ২৮ মে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড একমাত্র টেস্ট।

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা ২০১৮ সালের হলেও ফের এটা নিয়ে হচ্ছে চর্চা। প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা ফের বিব্রতকর অবস্থায় পড়েছেন। ডেভিড ওয়ার্নার, ওয়াসিম আকরামরাও এ ব্যাপারে কথা বলেছেন। তবে শোয়েব আখতার ব্যাপারটাকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। অস্ট্রেলিয়াকে খোঁচা দিতে গিয়ে পাকিস্তানকে নিয়েও ব্যঙ্