ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের খুনিকে কেন বাড়ি নিয়ে এলেন মা-বাবা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ডেইলি মেইল জানিয়েছে, ঘটনাটি ২০১৭ সালের ২২ মার্চের। আগের রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন মারিয়া। সঙ্গে ছিলেন প্রেমিক নিক। মদ্যপানের পর মারিয়ার গাড়ির চালকের আসনে বসেন নিক। ঘণ্টায় ৫০ মাইল গতিসীমার সড়কে গাড়িটি তিনি চালাচ্ছিলেন ঘণ্টায় ১১০ মাইল বেগে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারান মারিয়া। তবে অক্ষত থাকেন নিক।

মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েন বাবা ফার্নান্দো। প্রথমে তাঁর মনে হয়েছিল, নিককে হত্যা করবেন। অন্যদিকে মা এলিজাবেথের মনে জন্ম নেয় সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি। তাঁর মনে হয়, মারিয়া চলে গেছে, কিন্তু নিকও তো একা। তাঁর পরিবার সিঙ্গাপুরে। এই বিপর্যয়ে তাঁর পাশে দাঁড়ানোর কেউ নেই।

পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর নিক যখন একটি গির্জার যাজকের বাড়িতে ছিলেন, তখনই তাঁকে ফোন করেন এলিজাবেথ। ফোনের ওপাশে থাকা নিককে প্রথমেই বলেন, ‘নিক, আমি শুধু তোমাকে জানাতে চাই, আমি তোমাকে ভালোবাসি।’

এলিজাবেথের এই আচরণে প্রথমে বিস্মিত হলেও ধীরে ধীরে বদলে যান মারিয়ার বাবা ফার্নান্দোও। মেয়ের মৃত্যুর দুই দিন পর নিক তাঁদের বাড়িতে এলে ক্ষমা চান। ফার্নান্দো তাঁকে বুকে জড়িয়ে ধরে বলেন, ‘আমি তোমাকে ক্ষমা করে দিলাম, বাবা।’ এরপর নিককে ছেলের মতোই আপন করে নেন তাঁরা।

মারিয়ার মৃত্যুর চার মাস পর নিক তাঁদের বাড়িতে থাকতে শুরু করেন। ছয় সপ্তাহ তাঁদের সঙ্গে ছিলেন তিনি। এই সময় তাঁকে একা থাকতে দেননি তাঁরা। কারণ, দুর্ঘটনার পর নিক আত্মহত্যার কথাও ভেবেছিলেন। এলিজাবেথ মনে করেন, নিকের পাশে দাঁড়ানো তাঁকে নিজের শোক সামলাতেও সাহায্য করেছে।

তবে ক্ষমা করলেও আইনি বিচার বন্ধ হয়নি। ২০১৭ সালের নভেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং বিমাবিহীন গাড়ি চালানোর দায় স্বীকার করেন নিক। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার সময় আদালতেই কান্নায় ভেঙে পড়েন এলিজাবেথ। কারাগারে থাকার সময় প্রতি সপ্তাহে তাঁরা নিককে দেখতে যেতেন।

এলিজাবেথের ভাষায়, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে এই ট্র্যাজেডির মোকাবিলা করাই তাঁদের বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। তাঁর বিশ্বাস, ক্ষমা করা সহজ নয়; কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষা আঁকড়ে থাকলে তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠত।

নেতানিয়াহুর মতো চেহারা, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

কোনো তারকা বা বিখ্যাত ব্যক্তির সঙ্গে চেহারার মিল থাকাটা অনেকের জন্য আনন্দের। আবার কেউ কেউ শুধু চেহারার মিলের কারণেই পরিচিত হয়ে ওঠেন। তবে এই মিল যে কখনো কখনো বিড়ম্বনার কারণও হতে পারে, তার উদাহরণ দেখা গেল ইরানের রাজধানী তেহরানের এক ব্যবসায়ীর ক্ষেত্রে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর…

পরীক্ষায় অবিশ্বাস্য ফলাফল, এআই দিয়ে নকল করে ধরা দক্ষিণ কোরিয়ার টপার

পরপর দুই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর। তাক লেগে গেল দেশজুড়ে। আলোচনা ও সন্দেহ দুটোই ছিল। শেষমেষ সন্দেহই সত্যি হলো। দক্ষিণ কোরিয়ার কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া পরীক্ষার্থী স্বীকার করলেন…

জনপ্রিয় টার্গেট

অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

মেয়ের খুনিকে কেন বাড়ি নিয়ে এলেন মা-বাবা

প্রকাশ: ১২:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬