ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘৫ লাখ টাকা’ না পেয়ে ২ যুবককে ছাত্রলীগ বানিয়ে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুজন হলেন বউবাজার এলাকার হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়া।

হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর হুমায়ুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বাতেন দেওয়ান। হুমায়ুন চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন ও তাঁর সহযোগীরা হুমায়ুনের বৃদ্ধ বাবা ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন।

হুমায়ুনের বড় ভাই মো. মঞ্জু মিয়া জানান, ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন হুমায়ুন। বিষয়টি জানতে পেরে গতকাল রাতে বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা বউবাজার এলাকা থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে যান। পরে তাঁদের মারধর করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঞ্জু মিয়া আরও জানান, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁদের পরিবারের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এর আগেও তাঁর বাবাকে মারধর করা হয়েছে। এবার তাঁর ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে নির্যাতনের পর পুলিশে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বাতেন দেওয়ান এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের দাবি, কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা যেতে পারে, কিন্তু কাউকে তুলে নিয়ে নির্যাতন করার অধিকার কারও নেই।

বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, কোনো অপরাধীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা অন্যায়। দলের কেউ এমন ঘটনায় জড়িত থাকলে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীর গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে ছাত্রলীগের সদস্য দাবি করে ফাঁড়িতে হস্তান্তর করেছেন বাতেন দেওয়ান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর পুলিশ ফাঁড়ি থেকে দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিস্ফোরক আইনের মামলায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা শিমু গ্রেপ্তার

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা শিমু গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।

বরগুনায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার, সাবেক নেতার বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা, যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বরগুনায় দলটির অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বুধবার রাতে বরগুনা পৌর শহরে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের…

বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও ডিজিটাল এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর

জনপ্রিয় টার্গেট

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

‘৫ লাখ টাকা’ না পেয়ে ২ যুবককে ছাত্রলীগ বানিয়ে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ

প্রকাশ: ১২:২৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬