ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোভান-ফারিণ অভিমান ভুলে আবার একসঙ্গে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ওয়েব প্ল্যাটফর্মে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকে টিভি নাটককে অবজ্ঞার চোখে দেখেন—২০২৩ সালে নাম প্রকাশ না করে ফারিণের উদ্দেশে এক ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন জোভান। মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় ফারিণের বিরুদ্ধে এমন কথা বলেন তিনি।

ওই সময় জোভান ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, জানেমান তুই আমার নাটক মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই। অথচ তিনি তাঁর ওটিটির কাজ নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যাচ্ছেন। ওটিটিতে কাজ করছেন বলেই ওই অভিনেত্রী নাটককে অবজ্ঞা করছেন—এমন অভিযোগও তোলেন জোভান।

জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে ফারিণ জানিয়েছিলেন, নাটক দিয়েই তাঁর ক্যারিয়ার শুরু, তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না। এ নিয়ে দুজনের বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এর পর থেকে চলছিল জোভান-ফারিণের অভিমান। অনেক দিন একসঙ্গে করেননি কোনো কাজ। অবশেষে সেই অভিমান ভাঙল।

সম্প্রতি শুরু হয়েছে প্রাণ সখিয়া নাটকের শুটিং। শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন এই নাটকের খবর জানান নির্মাতা রাজ।

এ মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফেরেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকা উৎসবে প্রযোজক বুবলীর প্রথম স্বল্পদৈর্ঘ্য

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিগ প্রোডাকশন নামের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দেন চিত্রনায়িকা শবনম বুবলী। ওই সময় জানিয়েছিলেন, এই প্রতিষ্ঠান থেকে তৈরি হবে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও। এত দিন ঘোষণাতেই আটকে ছিল বিগ প্রোডাকশনের কার্যক্রম।

অভিনয়ে সংগীতশিল্পী ঋতুরাজ

অভিনয়ে সংগীতশিল্পী ঋতুরাজ

২০১২ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এ অংশ নিয়ে পরিচিতি পান ঋতুরাজ বৈদ্য। মাঝে দীর্ঘদিন চাকরির কারণে গান থেকে দূরে ছিলেন। বিরতি কাটিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আবার আলোচনায় আসেন ঋতুরাজ। এবার অভিনয়ে নাম লেখালেন তিনি।

জনপ্রিয় টার্গেট

জোভান-ফারিণ অভিমান ভুলে আবার একসঙ্গে

প্রকাশ: ১০:১৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬