ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি বিশ্বাস ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। ওই হত্যাকাণ্ডের জেরে ক্ষোভ ও প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।

ওই দুই নেতার মৃত্যুর পর থেকে কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। বাকি বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।

সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল হাত বাঁধা মরদেহ

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজ হওয়ার পর আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মাদকাসক্ত ছেলের বঁটির কোপে প্রাণ গেল বাবার, স্ত্রী-পুত্রবধূ হেফাজতে

নড়াইলের লোহাগড়ায় বেকার ও মাদকাসক্ত ছেলের বঁটির কোপে আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছেন।

গাছ লাগানো নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে…

জনপ্রিয় টার্গেট

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশ: ১২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬