ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সকল খাল ও মরা নদী পুনর্জীবিত করা হবে: মীর শাহে আলম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ ডিসেম্বরের সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গোবিন্দগঞ্জের করতোয়া নদীর বিভিন্ন অংশ ও আশপাশের খাল ঘুরে দেখেন। শিগগিরই এসব খাল খননকাজের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সফরের মাধ্যমে গোবিন্দগঞ্জের উন্নয়ন, নদী ও খাল খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ পরিবার এবং কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

এর আগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সতিনের পরকীয়ার বলি মা-ছেলে, বালতির পানিতে চুবিয়ে হত্যা শিশুকে

সতিনের পরকীয়া সম্পর্ক দেখে ফেলেছিলেন গৃহবধূ আঁখি বেগম (২৮)। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় তাঁকে হত্যার পরিকল্পনা করেন শাহিনা বেগম (২৬)। মাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয় পাঁচ বছরের শিশু আহনাব আদিলকেও।

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম মাজেদ (৪৫) এবং উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া (৪২)।

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুখিসুখী গ্রামের এক বৃদ্ধার বাড়ি থেকে তাঁদের দুজনের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যেত বলে নিয়মিত সেখানে গিয়ে মোবাইলে কথা বলতেন জহুরুল। গতকাল বুধবার রাতেও তিনি ওই বাড়িতে যান।

জনপ্রিয় টার্গেট

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯৯

দেশের সকল খাল ও মরা নদী পুনর্জীবিত করা হবে: মীর শাহে আলম

প্রকাশ: ০২:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬