ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি থেকে এসেছে বেশি রেমিট্যান্স

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

শীর্ষস্থানীয় ১০ দেশের মধ্যে ৫টিই মধ্যপ্রাচ্যের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান ও কাতার থেকে চার মাসে এসেছে ৪৮৮ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ দেশের মোট রেমিট্যান্সের ৪২ দশমিক ৬ শতাংশের উৎস মধ্যপ্রাচ্যের এই ৫ দেশ। ফলে অঞ্চলটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রার সরবরাহে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

এ বিষয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবের সংকটের কারণে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম। কারণ, নতুন কর্মীরা বিদেশে যাওয়ার পর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশে পাঠাতে সাধারণত কিছুটা সময় নেন। তবে সংকট দীর্ঘায়িত হলে সৌদি আরবের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমিকের চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে; বিশেষ করে নির্মাণ খাতে কর্মসংস্থান কমে গেলে বাংলাদেশি কর্মীদের আয়েও প্রভাব পড়বে।

জাহিদ হোসেন বলেন, তেলের দাম বেড়ে গেলে সৌদি আরবের রাজস্ব বাড়তে পারে। এতে দেশটির বিনিয়োগ ও কর্মসংস্থানের চাহিদা ধরে রাখার সুযোগও তৈরি হতে পারে। ফলে সংঘাতের প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে সংকটের স্থায়িত্ব এবং সৌদি আরবের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর।

দেশভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ এবং চতুর্থ ইউএই থেকে ১০২ কোটি ৬৬ লাখ ডলার এসেছে। তালিকার পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ৯০ কোটি ২০ লাখ ডলার। এ ছাড়া ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৫ লাখ এবং কাতার থেকে ৪৯ কোটি ৫০ লাখ ডলার এসেছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষস্থানীয় ১০ দেশ থেকে জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৬৫ লাখ ডলার। আগস্টে তা বেড়ে ২৫১ কোটি ৫৫ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে কমে ২৩৪ কোটি ৫ লাখ ডলারে নেমে এলেও অক্টোবরে আবার বেড়ে হয়েছে ২৪৫ কোটি ৬২ লাখ ডলার। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার।

দেশের বাজারে আরও কমল সোনার দাম

দেশের বাজারে আরও কমল সোনার দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও কমল সোনার দাম। আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর সভা শেষে দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর

পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কমিশন। একই সঙ্গে এ ধরনের গুজব প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়নে বিসিক-মাভাবিপ্রবির সমঝোতা

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শনিবার এ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের

জনপ্রিয় টার্গেট

সৌদি থেকে এসেছে বেশি রেমিট্যান্স

প্রকাশ: ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬