আজ রোববার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা ও থানা অঞ্চলে অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ৩৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৫ জন এবং ওয়ারী বিভাগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে মতিঝিল বিভাগে ৩৭ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ২৭ জন এবং লালবাগ বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযান চলাকালে পুলিশ ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে। পাশাপাশি অভিযানে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ডিএমপি।

দৈনিক টার্গেট 























