ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা সামনে আসে। গত রোববার ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন। এ ঘটনার পর থেকেই দক্ষিণ কোরিয়াজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় সরকার। এর মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও ছিল। তবে এসব পদক্ষেপের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সরকারের প্রতিক্রিয়াকে বিলম্বিত বলে সমালোচনা করে শিক্ষক সংগঠনগুলো।

এর আগে সোমবার পার্লামেন্টারি শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন যারা জালিয়াতির চেষ্টা করবে, কর্তৃপক্ষ তাদের শনাক্ত করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’ তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার আগের দিনগুলোতে আয়োজিত সংবাদ সম্মেলনগুলোতেও শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না। তাঁর পরিবর্তে একজন উপশিক্ষামন্ত্রী পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো ঘোষণা করেন।

দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর আট ঘণ্টাব্যাপী ‘সুনেউং’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। একই সঙ্গে তা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও সম্ভাবনার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। ইংরেজি ভাষার শ্রবণ অংশের ২৫ মিনিট চলাকালে শব্দদূষণ এড়াতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পরিবর্তন করা হয়। এ সময় কামানের গোলাবর্ষণ ও ট্যাংকের চলাচলও বন্ধ রাখা হয়। পাশাপাশি শেয়ারবাজার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে খোলা হয় এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

চলতি মাসের শুরুতে জালিয়াতির ঘটনা সামনে আসার পর সরকার পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরীক্ষার্থীদের সব স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রের করিডরে রাখা ব্যাগগুলোও তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সেগুলোর ভেতরে চালু অবস্থায় কোনো ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে রাখা না হয়।

এ ছাড়া পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সব পরীক্ষার্থীর চশমা ও হাতঘড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত করতে তাঁদের জামার কলার, হাতার অংশ ও বোতামও তল্লাশি করার ব্যবস্থা করা হয়।

জালিয়াতি শনাক্ত করতে সরকার দেশের প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও করে। এসব সতর্কবার্তা ফোনে সর্বোচ্চ শব্দে বেজে ওঠে এবং তা বন্ধ করার কোনো সুযোগ ছিল না। যেসব পরীক্ষার্থী নিজেদের ডিভাইস জমা না দিয়ে লুকিয়ে রেখেছেন, তাঁদের শনাক্ত করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংক্রান্ত অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেকই জরুরি সতর্কবার্তার মাধ্যমে ধরা পড়ে।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলিমদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা…

এল নিনোর প্রভাবে খরা, জাতীয় দুর্যোগ ঘোষণা করল ফিজি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে এল নিনো প্রভাবিত খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় দেশজুড়ে পানির সংকট দেখা দিয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আদালতে যেভাবে প্রমাণ হলো

আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড প্রমাণ করা অত্যন্ত জটিল ও কঠিন কাজ হিসেবে বিবেচিত। চলুন জানার চেষ্টা করি, অত্যন্ত স্পর্শকাতর ও কঠিন এই আইনি প্রক্রিয়া অতিক্রম করে মিয়ানমারের বিরুদ্ধে কীভাবে গণহত্যার অপরাধ প্রমাণিত হলো…

জনপ্রিয় টার্গেট

এমএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: ০২:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬