ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই আমন্ত্রণপত্র পেয়েছে বাফুফে। গতকাল অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। আমন্ত্রণের বিষয়টি পর্যালোচনার জন্য জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এমনটাই জানিয়েছে এক সূত্র।

ঘরোয়া ফুটবলের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ পুনরায় শুরু হয়ে প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর থাকবে মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময়ও জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করছে ফেডারেশন। তবে জানুয়ারি বা মধ্যবর্তী দলবদলের বিরতি—কোনো সময়ই ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এ অবস্থায় সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার আগের পরিকল্পনাটি বিবেচনায় রেখেছে জাতীয় দল কমিটি। সিনিয়র দল পাঠানো সম্ভব না হলে তুরস্কে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর ভাবনাও রয়েছে ফেডারেশনের। তবে জানুয়ারিতে তুরস্কের তীব্র শীত, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

বিপুল ভোটে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ক্লাবের বিশেষ সাধারণ সভায় ৯৯.৫ শতাংশ ভোট পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন ২২ গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ তারকা।

চ্যাম্পিয়ন হয়ে চেতন হারালেন আর্জেন্টিনার ফুটবলার

কোপা সুদামেরেরিকা জয়ের আনন্দের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বোকা জুনিয়র্সের অধিনায়ক লেয়ান্দ্রো পারেদেস। শিরোপা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।

প্রতিপক্ষের মুখে বল মেরেও লাল কার্ড দেখেননি মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারার ঘটনায় হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। তবে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। ম্যাচটিতে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

জনপ্রিয় টার্গেট

তুরস্কে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

প্রকাশ: ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬