ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় কিছু জড়িত, ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে এমসিসি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

গত রোববার (২২ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত এ ও পাকিস্তান এ দলের ম্যাচেও দেখা যায়নি সৌজন্য বিনিময়। ম্যাচের আগে কিংবা পরে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি। পাকিস্তানের কাছে হারের পর ভারত এ দলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেও ছিল নির্লিপ্ততা।

গত বছরের এশিয়া কাপ থেকেই ভারতীয় ক্রিকেট দলগুলোর মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর প্রবণতা দেখা যাচ্ছে। এবারও সেই ধারার ব্যতিক্রম হয়নি। তবে বিষয়টি ক্রিকেটের আইন কিংবা চেতনার পরিপন্থী কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রিকেটের আইন প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্বে থাকা এমসিসি অবশ্য খেলোয়াড়দের মধ্যে হাত মেলানোর প্রচলন দেখতে চায়। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে, বিশেষ করে ওপর থেকে নির্দেশনা এলে, এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ তাদের নেই বলে জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট ও আইনবিষয়ক প্রধান ফ্রেজার স্টুয়ার্ট।

স্টুয়ার্ট বলেন, ‘হাত মেলানো নিয়ে ওপর থেকে কোনো নির্দেশনা এলে সেটি এমসিসির নিয়ন্ত্রণে থাকে না। আমরা খেলোয়াড়দের হাত মেলাতে দেখতে চাই। তবে আমরা বুঝতে পারি, এর চেয়েও বড় কিছু বিষয় এখানে জড়িত এবং সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

এদিকে ক্রিকেট বিশ্বে আলোচিত স্যান্ডপেপার বিতর্ক নিয়েও কথা বলেছেন এমসিসির এই কর্মকর্তা। বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারকে ক্রিকেটের আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি। তবে আট বছর পর নতুন করে ওঠা অভিযোগ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে মন্তব্য করতে চাননি স্টুয়ার্ট।

স্টুয়ার্ট বলেন, ‘ক্রিকেটের আইন অনুযায়ী বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করা স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। তবে কী ঘটেছিল, কারা জানতেন এবং আট বছর পর নতুন করে কী অভিযোগ উঠছে, এসব বিষয়ে মন্তব্য করা এমসিসির কাজ নয়।’

পেস-স্বর্গে কতটা জবাব দিতে পারবেন শান্তরা

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪০০ রান করেও বাংলাদেশ শেষ পর্যন্ত বাজেভাবে হেরেছে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে দুই খেলোয়াড়ের চোট। দক্ষিণ আফ্রিকায় সিরিজে পিছিয়ে পড়ার ঘটনাই শেষ নয়, বাংলাদেশ জয়ের দেখা পাচ্ছে না নিজেদের শেষ ৯ ম্যাচে

হৃদয়-লিটনকে আটকাতে দক্ষিণ আফ্রিকার ‘বিশেষ পরিকল্পনা’

দক্ষিণ আফ্রিকার মাঠ যেন তাওহীদ হৃদয়ের কাছে হাতের তালুর মতো চেনা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন এই দক্ষিণ আফ্রিকাতেই। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেছেন এখানেই। যেটার রেশ টেনে নিয়েছেন সদ্য শেষ হওয়া জোহানেসবার্গের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি

জনপ্রিয় টার্গেট

রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

বড় কিছু জড়িত, ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে এমসিসি

প্রকাশ: ১২:২২:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬