ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলল রিয়ালপন্থী সংবাদমাধ্যম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ম্যাচের ১৯ মিনিটে বিতর্কের সূত্রপাত। ভিয়ারিয়ালের তানি ওলুসেইয়ের সঙ্গে সংঘর্ষের পর বক্সের মধ্যে পড়ে যান লামিনে ইয়ামাল। পেনাল্টির আবেদন করেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। ভিএআর রেফারিকে ঘটনাটি পুনরায় দেখার পরামর্শ দিলে ভিডিও পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ।

তবে এই সিদ্ধান্ত মানতে পারেনি ডিফেনসা সেন্ট্রাল। রিয়াল মাদ্রিদপন্থী ওয়েবসাইটটির দাবি, ইয়ামাল ফাউল আদায়ের জন্য নিজের প্রতিক্রিয়া বাড়িয়ে দেখিয়েছেন। ঘটনাটিকে ডাইভ দেওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেছে তারা। একই সঙ্গে পেনাল্টির সিদ্ধান্তে ভিএআরের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেছে ওয়েবসাইটটি।

পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ইয়ামাল। গোলরক্ষক পেতের গুলাসিকে ভুল দিকে পাঠালেও তাঁর শট চলে যায় পোস্টের বাইরে।

বিরতির পর রেফারির আরেকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলে ডিফেনসা সেন্ট্রাল। ম্যাচের ৫৬ মিনিটে জোয়াও ক্যানসেলোর শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে গোল করেন জেরার্ড মার্তিন। বার্সার প্রথম গোলটি নিয়েও প্রশ্ন তুলেছে ওয়েবসাইটটি। তাদের দাবি, গোলের আগে বার্সাকে কর্নার দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল।

এর চার মিনিট পর ফেরমিন লোপেজ গোল করে বার্সাকে সমতায় ফেরান। ৬৬ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতে ম্যাচে এগিয়ে যায় বার্সা।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করে ভিয়ারিয়াল। তবে ৯২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।

২-০ গোলে পিছিয়ে রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচের প্রথমার্ধ দেখে রিয়াল মাদ্রিদ সমর্থকদের খুশি হওয়ার কথা। বিশেষ করে প্রথম সাত মিনিটে যখন দুই গোল বার্সা হজম করে, তখন টিভির সামনে বসে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা হাততালি দিচ্ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প

‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’

‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’

সেল্তা ফিগোর বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয়টা এসেছে শেষ মুহূর্তের গোলে। থিবো কোর্তোয়ার মতে রোমাঞ্চকর এই জয়ের নেপথ্য কারিগর হোসে মরিনিও। কোচের এক কথাতেই দল বদলে গেছে।

মেসির ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, নেপথ্যে কী কারণ

লিওনেল মেসির সম্মানে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি জানিয়েছেন কোমো কোচ সেস ফাব্রেগাস। তাঁর মতে, মেসির উত্তরসূরি হওয়ার চাপ থেকে নিকো পাসকে মুক্ত রাখতে জার্সিটি আর কাউকে দেওয়া উচিত নয়।

জনপ্রিয় টার্গেট

সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট–নেতানিয়াহুর

বার্সার রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলল রিয়ালপন্থী সংবাদমাধ্যম

প্রকাশ: ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬