ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদের বোতল ধুয়ে ব্যবহার করা কি জায়েজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এমন প্রশ্ন সামনে আসে—যে বোতল বা পাত্রে আগে মদ রাখা হতো, তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি বা অন্য কোনো হালাল পানীয় রাখা ও পান করা কি জায়েজ। বিশেষ করে, বর্তমান সময়ে অনেক রেস্তোরাঁ বা স্থানে মদের বোতল কিংবা হুবহু মদের বোতলের আদলে তৈরি বোতলে পানি পরিবেশন করতে দেখা যায়, যা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়। এ বিষয়ে ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট, হাদিসের নির্দেশনা ও ফকিহদের মতামত তুলে ধরা হলো:

ইসলামের দৃষ্টিতে মদ বা যেকোনো নেশাদ্রব্য পান করা কঠোরভাবে হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

অর্থ: ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও লটারির তির তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই, তোমরা সেগুলো বর্জন করো—যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা মায়িদা: ৯০)

হাদিস শরিফেও নেশাদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি নেশাদ্রব্যই মদ আর যাবতীয় মদই হারাম।’ (সহিহ মুসলিম)

অন্যত্র তিনি সতর্ক করেছেন যে, মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (সুনানে ইবনে মাজাহ)

ইসলামের সূচনালগ্নে মদ হারাম হওয়ার পরপরই মদের পাত্র বা বোতলে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় পান করা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এর পেছনে তিনটি প্রধান কারণ ছিল:

পরে যখন মদ হারাম হওয়ার বিধান সবার অন্তরে দৃঢ়ভাবে বসে যায়, সাহাবিদের আসক্তি পুরোপুরি কেটে যায় এবং মদের প্রতি চরম ঘৃণা তৈরি হয়, তখন রাসুলুল্লাহ (সা.) এই নিষেধাজ্ঞা তুলে নেন।

হজরত ইবনে বুরাইদা (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

‘আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম।’ (সহিহ মুসলিম: ৫৩২৬)

বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ইসলামি ফিকহবিদ ও আলেমদের আলোচনায় মদের বোতলে পানি পানের ক্ষেত্রে দুটি দিক সামনে আসে—বৈধতা ও তাকওয়া বা সতর্কতা।

যদি কোনো মদের বোতল অত্যন্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়—যাতে সেটির ভেতরে মদের কোনো চিহ্ন, অংশ বা গন্ধ অবশিষ্ট না থাকে—তবে সেই বোতলে পানি রাখা এবং তা পান করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ। পবিত্রতা অর্জিত হলে পাত্রটি ব্যবহারে গুনাহ হবে না।

পরিষ্কার করার পর ব্যবহার করা জায়েজ হলেও আলেম ও ইসলামি চিন্তাবিদেরা এমন বোতল ব্যবহার না করার এবং এড়িয়ে চলার পরামর্শ দেন। এর পেছনের কারণগুলো হলো:

শরিয়তের মূলনীতি অনুযায়ী, ভালোভাবে ধুয়ে পবিত্র করার পর মদের বোতলে পানি রাখা বা পান করা হারাম বা গুনাহের কাজ নয়; বরং তা জায়েজ। তবু একজন সচেতন মুমিনের জন্য তাকওয়া ও আত্মিক পবিত্রতার স্বার্থে এ ধরনের বোতল ব্যবহার না করাই উত্তম।

বিশেষ করে, হোটেল, রেস্তোরাঁ বা জনসম্মুখে এমন বোতল ব্যবহার থেকে বিরত থাকা উচিত, যাতে কোনোভাবেই হারাম বিষয়ের সাদৃশ্য বা সংশয় তৈরি না হয়। হালাল ও পবিত্র জীবনযাপনে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমান ও মুত্তাকি বান্দার পরিচয়।

সাপ-বিচ্ছু ও বিষাক্ত প্রাণীর দংশন থেকে বাঁচার দোয়া

মানুষের বসতির আশপাশে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত প্রাণী—যেমন সাপ, বিচ্ছু বা অন্যান্য কষ্টদায়ক জীবজন্তুর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে গ্রামীণ জনপদ, বাগানঘেরা এলাকা কিংবা পরিবর্তিত আবহাওয়ায় এসব প্রাণীর উপদ্রব বেড়ে গেলে মানুষের মনে একধরনের শঙ্কা ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

অজু আছে কি না সন্দেহ হলে যা করবেন

অজু আছে কি না সন্দেহ হলে যা করবেন

নামাজ আদায়ের অন্যতম মৌলিক শর্ত হলো পবিত্রতা অর্জন বা অজু। অজু ছাড়া কোনোভাবেই নামাজ আদায় করা যায় না। অজু করার পর কিংবা বিশেষ করে নামাজের ভেতরে যদি মনে নানা ধরনের সন্দেহ তৈরি হয়…

আজকের নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার-কাণ্ডে পুরোনো বিতর্ক উসকে দিলেন ডি ভিলিয়ার্স

মদের বোতল ধুয়ে ব্যবহার করা কি জায়েজ

প্রকাশ: ০১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬