ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির তিন নেতা, যেসব বিষয় আলোচনায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

এনসিপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ প্রথম এনসিপির সঙ্গে বৈঠক হতে যাচ্ছে ৷

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও এ বিষয়ে ঐকমত্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

এনসিপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের জন্য কিছু শর্ত দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, গণভোট রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার এবং সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া।

গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা আলোচনায় অংশ নেবেন। বৈঠকে প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী, তা জানতে চাইবেন তাঁরা।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।’

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়ার দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার যে প্রকৃত অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, তার প্রমাণ দিতে হবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের মতো বিষয়গুলোতে সরকারের অঙ্গীকার চান তিনি। এসব বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন নাহিদ ইসলাম।

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন ও শেখ হাসিনার…

এআই দিয়ে ছবি-ভিডিও বানিয়ে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

বিদেশে বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী, প্রথম বৈঠক এনসিপির সঙ্গে

এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন…

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার-কাণ্ডে পুরোনো বিতর্ক উসকে দিলেন ডি ভিলিয়ার্স

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির তিন নেতা, যেসব বিষয় আলোচনায়

প্রকাশ: ০১:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬