গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের সামনে পানের আড়তে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আজ সোমবার এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-৭-এর এই কর্মকর্তা বলেন, আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

দৈনিক টার্গেট 






















