ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পান বিক্রির আড়ালে চলছিল ইয়াবার ব্যবসা, যুবক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের সামনে পানের আড়তে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আজ সোমবার এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর এই কর্মকর্তা বলেন, আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁকে চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম নগরীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি

চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগে কর্মরত দুই জাহাজ মাস্টারের বিরুদ্ধে রয়েছে সনদ জালিয়াতির অভিযোগ। তবে এই অভিযোগ খতিয়ে না দেখে উল্টো দেওয়া হচ্ছে পদোন্নতি। গতকাল রোববার তাঁরা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার হিসেবে মৌখিক পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন। এই দুজন হলেন মো. তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন।

রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুজনের কারাদণ্ড

রেলওয়ের রেকর্ডকিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার ঘটনায় দুদকের মামলায় রেল পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ দুই কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

পান বিক্রির আড়ালে চলছিল ইয়াবার ব্যবসা, যুবক আটক

প্রকাশ: ০৪:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬