ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের অভিযোগ, গত ১১ নভেম্বর ফাইজা আক্তারকে দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাদল দ্রুত সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচার না করালে গর্ভের সন্তান মারা যেতে পারে বলেও জানান তিনি। পরে ২৫ হাজার টাকার বিনিময়ে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর অসুস্থ অবস্থায় জন্ম নেওয়া কন্যাশিশুটিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর সকালে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে জানানো হয়েছিল, গর্ভের পানি শুকিয়ে গেছে এবং দ্রুত অস্ত্রোপচার করতে হবে। অথচ অস্ত্রোপচারের পর দেওয়া পরীক্ষার রিপোর্টে পানির পরিমাণ ৯ দশমিক ৪২ শতাংশ উল্লেখ ছিল। চিকিৎসক ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চিকিৎসকের বিচার দাবি করেন তারিকুল।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসায় যুক্ত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পাপিয়া বৈরাগী পূজা জানান, নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচার করায় শিশুটির শারীরিক গঠন পূর্ণতা না পেয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।

পিরোজপুরের সিভিল সার্জন মতিউর রহমান বলেন, এ বিষয়ে তাঁরা এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ক্লিনিকটির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেছারাবাদে ছেলে হত্যায় বাক্‌প্রতিবন্ধী বাবা ২ দিনের রিমান্ডে

পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী শিশু সিয়ামকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগে করা মামলায় তার বাক্‌প্রতিবন্ধী বাবা আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

পিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক এবং যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের পিরোজপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা বাড়িতে এবং বিকেলে গ্রামের…

জনপ্রিয় টার্গেট

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

প্রকাশ: ০৫:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬