ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সবুজ শিল্পায়নে এই ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হামিদ হাসান আলভি অর্জন করেছেন ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার।

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩ তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ যেন ফেলে দেওয়া প্লাস্টিকের নতুন জীবন ফিরে পাওয়ার ঠিকানা। পাঁচ বছর ধরে এখানে আধুনিক হট-ওয়াশ প্রযুক্তিতে ব্যবহৃত পিইটি বোতল প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের রিসাইকেলড পিইটি (আরপিইটি) ফ্লেক্স।

এসব কাঁচামাল পৌঁছে যাচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, লিথুয়ানিয়া ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে। বছরে প্রায় ১৪ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতার এই কারখানায় কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের।

শুধু বর্জ্য পুনর্ব্যবহার নয়, প্রকৃতির প্রতি দায়বদ্ধতাও রয়েছে উৎপাদনের প্রতিটি ধাপে। কারখানায় ব্যবহার হচ্ছে ২৪০ কিলোওয়াট-পিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পানি পুনর্ব্যবহারে ক্লোজড-লুপ প্রযুক্তি ও বিকল্প বায়োমাস জ্বালানি। প্রতিষ্ঠানটি অর্জন করেছে প্লাস্টিক রিসাইক্লিং-সংক্রান্ত ইউরোপীয় আন্তর্জাতিক মানের সনদ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের সন্তান আলভি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন।

জাতীয় সম্মাননা পেয়ে আবেগাপ্লুত আলভি এই অর্জন উৎসর্গ করেছেন প্রতিষ্ঠানের কর্মী ও মাঠপর্যায়ে বোতল সংগ্রহকারী শ্রমিকদের। সবুজ শিল্পের বিকাশে অর্থায়ন ও নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরে পাশে থাকার জন্য এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানান তিনি।

যেখানে অন্যরা দেখেছেন পরিত্যক্ত আবর্জনা, সেখানে আলভি খুঁজেছেন সম্ভাবনার সোনালি রেখা। তাঁর এই অর্জন কেবল একজন উদ্যোক্তার সাফল্য নয়, বরং সবুজ শিল্পায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল বার্তা।

পান বিক্রির আড়ালে চলছিল ইয়াবার কারবার, যুবক আটক

চট্টগ্রামের চান্দগাঁওয়ে পানের ঝুড়িতে লুকিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে ফজলুল কাদের নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭। তাঁর কাছ থেকে আনুমানিক ৪১ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৬৩০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে ‘বিষাক্ত মদ্যপানে’ দুজনের মৃত্যু, হাসপাতালে ৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি মন্দিরে উৎসব চলাকালে মদ্যপানে অসুস্থ হওয়ার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়…

খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম নগরীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি

প্রকাশ: ০৬:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬