ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁরা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাঁর বাড়িতে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সকাল ১০টায় কবির বাড়িতে স্মরণসভার আয়োজন করা হয়। রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সফরুল ইসলাম, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু, মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একজন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার, সাহিত্যগবেষক ও অধ্যাপক। বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো তিনিও লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

আলোচনা শেষে রুদ্রের প্রতিষ্ঠিত সংগঠন অন্তর বাজাও শিল্পী গোষ্ঠীর শিল্পীরা হিমেল বরকতের লেখা গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিটো।

ড. হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—‘চোখে চৌদিকে’ (২০০১), ‘দশ মাতৃক দৃশ্যাবলি’ (২০১৪), ‘সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু’ গবেষণাগ্রন্থ (২০১৩), গবেষণাগ্রন্থ ‘প্রান্তস্বর ব্রাত্যভাবনা’ (২০১৭), ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়’ এবং ছোটগল্পের বই ‘আয়না’ ও ‘পেনসিল ও রাবারের গল্প’।

এ ছাড়া তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলি’ (২০০৫), ‘কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র’ (২০০৫), ‘চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ’ (২০১২), ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা’ (২০১২), ‘বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ’ (২০১৩) এবং ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ’ (২০১৫)। এ ছাড়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে তাঁর সম্পাদিত একটি অনুকাব্যও রয়েছে। তাঁর বেশ কিছু কবিতার বই ও গান এখনো অপ্রকাশিত।

প্রসঙ্গত, ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। পরের বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক পদে উন্নীত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন। ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

কৃত্রিম ডাকের ফাঁদে পরিযায়ী পাখি নিধন

কৃত্রিম ডাকের ফাঁদে পরিযায়ী পাখি নিধন

অনুকূল পরিবেশ ও খাদ্যের খোঁজে শীতপ্রধান দেশে থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে এসব পাখি বিচরণ করছে। পাশের উপজেলা মোল্লাহাট ও চিতলমারীর খাল-বিল ও জলাশয়েও পরিযায়ী পাখি আসতে শুরু করেছে।

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে শরণখোলাসহ উপকূলীয় এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। সুন্দরবনের দুবলারচরের শুঁটকিপল্লিতে শুকাতে দেওয়া প্রায় কোটি টাকার মাছ নষ্ট হয়েছে। বৈরী আবহাওয়ায় তিন দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের আর্থিক ক্ষতি বাড়ছে।

ফকিরহাটে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

জনপ্রিয় টার্গেট

মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ: ০৬:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬