আজ মঙ্গলবার দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী এমপি।
তিনি বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির চলাচল শুরু হবে।
আলী আসগর লবী আরও বলেন, যাত্রীসেবার মান বাড়াতে রেলওয়ের বহরে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন কোচ যুক্ত হলে মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।

দৈনিক টার্গেট 





















