ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করেছে বলে জানান তিনি।

আহসান হাবিব রিপন বলেন, রাতে মনিরামপুর বাজারে থানা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বাড়ির সামনের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনসহ দলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।

রিপনের ভাষ্য, দোকান বন্ধ হওয়ার আগমুহূর্তে রাজগঞ্জ বাজারের দিক থেকে দুটি মোটরসাইকেল তাঁদের সামনে দিয়ে মনিরামপুর বাজারের দিকে যায়। মিনিট দুয়েক পর মোটরসাইকেল দুটি ফিরে এসে তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

রিপন বলেন, ‘আমাদের থেকে দুই-তিন হাত দূরত্বে বিকট শব্দে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় আমরা আতঙ্কে দোকানের আরও ভেতরের দিকে ঢুকে পড়ি। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসার পর আমরা বেরিয়ে এসে মোটরসাইকেল দুটিকে ধাওয়া করি। ততক্ষণে মোটরসাইকেল দুটি পালিয়ে যায়।’

আহসান হাবিব রিপন আরও বলেন, ‘দুটো মোটরসাইকেলে চারজন ছিল। তারা মোটরসাইকেলের ওপর বসে বোমা ছুড়েছে। তিনটি বোমা ফুটেছে। আজ সকালে লোকজন ঘটনাস্থলের পাশে একটি অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখেছেন।’

সন্দেহভাজনদের বিষয়ে রিপন বলেন, তিনি ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাঁর প্রতিপক্ষ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলতে চান না তিনি। এ ঘটনায় থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সাংবাদিককে মারধর করে পুলিশে দিল এনসিপি নেতা-কর্মীরা, পরে গ্রেপ্তার

যশোরের কেশবপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন (২৫) ওরফে স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং…

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই শক্তির তৎপরতার কারণে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

যশোরে বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ

প্রকাশ: ১০:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬