ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর জন্য নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় অনিশ্চয়তা বিদেশি খেলোয়াড়দের নিয়ে। গতবারের শিরোপাজয়ী দলের নেপালি দুই সদস্য বিমলা বিকে ও দীপা শাহীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁদের বিকল্প খুঁজতে নেপালের পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশের খেলোয়াড়দের দিকেও নজর রেখেছে ক্লাবটি। তবে দলটির পরিকল্পনায় থাকছেন রুপনা চাকমা, আফঈদা খন্দকার ও স্বপ্না রানী। তাঁদের ধরে রেখেই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে চায় রাজশাহী।

রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। শুধু বিমলা ও দীপা নন, বর্তমান চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমাকেও নিজেদের দলে নিতে চায় তারা। শুধু তা-ই নয়, শিউলি আজিম ও কৃষ্ণা রানী সরকারকেও নিচ্ছে ক্লাবটি।

নতুনদের এই দল গঠনের তৎপরতায় সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ফরাশগঞ্জকে ঘিরে। গতবারের ফাইনালিস্ট দলটি এখনো খেলোয়াড় ধরে রাখা কিংবা নতুন করে দল সাজানোর কাজে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। অথচ তাদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়ার চেষ্টা করছে এআরকে। ফলে গতবারের সাফল্যের দলটি এবার কতটা অক্ষত রাখতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরাফাত রহমান কোকোর নামের আদ্যক্ষরে গঠিত এআরকে এবং চাঁদপুর—দুই ক্লাবই আগে নারী ফুটসাল লিগে খেলেছে। এবার ফুটবল লিগে তাদের অংশগ্রহণে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হচ্ছে। গত আসরে ১০টি দল অংশ নিলেও এবার দল বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে। নতুন ক্লাবগুলোর জন্য ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ শুরুর লক্ষ্য বাফুফের। তার আগে দলবদলের বাজারে নতুন ক্লাবগুলোর আগ্রাসী অবস্থান পুরোনো দলগুলোর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

চোখধাঁধানো গোলের পর ‘ফুল স্টপ’ কেন বললেন বেলিংহাম

বলটা কেবল দুই পায়ের হাঁটুর এপাশ থেকে ওপাশে নাচাতে থাকেন জুড বেলিংহাম। যেমনটা সাধারণত ফুটবলে অনুশীলনের সময় খেলোয়াড়েরা করেন। এভাবে করতে করতে দুর্দান্ত এক ভলিতে বল পাঠালেন জালে। গত রাতে চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল করেছেন বেলিংহাম।

বাংলাদেশে যেভাবে ফুটবলার তৈরি করবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের বিপুল সমর্থন নতুন কিছু নয়। বাংলাদেশের এই ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে আর্জেন্টিনাও। বিষয়টি শুধু ভালোবাসাতে সীমাবদ্ধ নেই, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) চাইছে, তাদের দর্শন বাংলাদেশেও ছড়িয়ে দিতে। সেটির অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টিনা ফু

জানা গেল ২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম

কোপা আমেরিকার পরবর্তী আসরও হচ্ছে যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ মর্যাদার এই ফুটবল প্রতিযোগিতার ২০২৮ সালের আসর আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল। আগামী ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে টুর্নামেন্ট। গত আসরের মতো এবারও অংশ নেবে ১৬ দল।

জনপ্রিয় টার্গেট

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে কার্যত অচল টুঙ্গিপাড়া থানা

মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

প্রকাশ: ০১:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬