ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা, ব্যাগে চিরকুট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রেনটি ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করার সময় আলিফ রেললাইনের মাঝে বসে পড়ে। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, ট্রেনের ধাক্কায় আলিফের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

ঘটনাস্থলের পাশে আলিফের একটি স্কুলব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। পরে ব্যাগ ও চিরকুট জব্দ করা হয়।

চিরকুটে আলিফ তার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয় বলে লিখেছে। এতে বাবা-মায়ের ওপর খানিকটা অভিমান ও মানসিক চাপের কথাও প্রকাশ পেয়েছে। লেখা শুরু করার সময় বিকেল ৪টা ২৯ মিনিট এবং স্বাক্ষরের সময় বিকেল ৪টা ৪৬ মিনিট লেখা ছিল।

দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস গোধূলি ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ব্যাগ ও চিরকুট জব্দ করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড

পাবনায় কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার বিতরণ না করে অবৈধভাবে মজুদ এবং সার বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে দুই ডিলারকে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, ঘটনা তদন্তে কমিটি গঠন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখল নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনপ্রিয় টার্গেট

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে কার্যত অচল টুঙ্গিপাড়া থানা

ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা, ব্যাগে চিরকুট

প্রকাশ: ০১:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬