বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বলেন, মেলা আয়োজনের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাঁর কাছে মতামত জানতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা রয়েছে। এ ছাড়া মেলা হলে শব্দদূষণ ও ময়লা-আবর্জনার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই তিনি স্কুল মাঠে মেলার আয়োজনের পক্ষে নন।
মেলা আয়োজকদের পক্ষে কাজ করা হান্নান নামের এক ব্যক্তি জানান, গত ১০-১২ দিন ধরে মাঠে প্রস্তুতির কাজ চলছে। সেখানে প্রায় ৭০টি স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের দিকে মেলা উদ্বোধন হতে পারে।
ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার বলেন, জেলা প্রশাসকের চাওয়া অনুযায়ী পুলিশ প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, স্কুল মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের সেখানে মেলা না করার জন্য বলা হয়েছে।

দৈনিক টার্গেট 






















