আদালতপাড়ার আশপাশের কয়েকজন বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুজন যুবক আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করেন। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাতের অন্ধকারে তাদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক টার্গেট 





















