ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন গোপন বাণিজ্যিক তথ্য চুরির দায়ে দোষী সাব্যস্ত হুয়াওয়ে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

বুধবার (২৫ নভেম্বর) বিবিসি জানায়, বিচারে হুয়াওয়ের বিরুদ্ধে ১২টি অভিযোগের মধ্যে ১০ টিতে দোষী সাব্যস্ত করা হয় প্রতিষ্ঠানটিকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। তবে প্রতিষ্ঠানটি অপরাধমূলক সংগঠনের মতো পরিচালিত হয়েছে—এমন অভিযোগ প্রমাণিত না হওয়ায় র‍্যাকেটিয়ারিংয়ের অভিযোগ থেকে তাদের দায়মুক্তি দেওয়া হয়।

দুই মাসের বিচার চলাকালে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হুয়াওয়ে মিথ্যা বলা, প্রতারণা ও প্রযুক্তি চুরির আশ্রয় নিয়েছে। ইরানে ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য গোপন এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রযুক্তিগত গোপন তথ্য চুরির অভিযোগও আনা হয়।

তবে হুয়াওয়ের আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাঁদের দাবি, কৌঁসুলিরা শুরু থেকেই প্রতিষ্ঠানটিকে অপরাধী সংগঠন হিসেবে বিবেচনা করে তদন্ত ও মামলা সাজিয়েছেন। ১৭০টি দেশে কার্যক্রম এবং দুই লাখের বেশি কর্মী নিয়ে হুয়াওয়ের ব্যবসায়িক সাফল্য এসেছে নিজস্ব উদ্ভাবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে।

রায়ের পর হুয়াওয়ে জানায়, র‍্যাকেটিয়ারিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি প্রমাণ করে অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালে হুয়াওয়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরেরা। এর আগে ২০১৮ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় তিন বছর আটক থাকার পর যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তিনি চীনে ফিরে যান।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, কয়েক দশক ধরে হুয়াওয়ে ও এর তিনটি সহযোগী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে মিথ্যা ও চুরির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেছে। এ অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।

হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলিগ বলেন, র‍্যাকেটিয়ারিংয়ের অভিযোগ খারিজ হওয়ায় তাঁরা সন্তুষ্ট। তবে বাকি অভিযোগগুলোর রায় নিয়ে তাঁদের হতাশা রয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বরে হুয়াওয়ের সাজা ঘোষণার কথা রয়েছে। এর পর প্রতিষ্ঠানটি আপিল করবে বলে আশা করছেন আইনজীবীরা।

বিশ্বজুড়ে কৃষি খাতে এআই ব্যবহারে কে কোথায় দাঁড়িয়ে

সকালের ঘুম ভাঙার অ্যালার্ম থেকে শুরু করে কাজের পরিকল্পনা—সবকিছুতেই এখন প্রযুক্তির ছোঁয়া। শুধু তা-ই নয়, ফসলের মাঠ কিংবা দৈনন্দিন সিদ্ধান্তেও এখন প্রযুক্তি। বিশেষভাবে বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার আমাদের জীবনের সব ক্ষেত্রেই অনেক বেড়ে গেছে।

বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়

সাক্ষাৎকার /বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়

ফজলুল হক নয়ন তৈরি করেছেন বাংলা ক‍্যালেন্ডার বিডি নামে একটি ওয়েবসাইট। বাংলা ক‍্যালেন্ডার ও বাংলা কৃষি সংস্কৃতি যখন ক্রমেই উবে যেতে বসেছে, তখন তিনি তৈরি করেছেন ওয়েবসাইটটি। তিনি এখন বসবাস করছেন পোল্যান্ডে।

টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি

ধরুন, টিভিতে প্রকৃতিবিষয়ক কোনো প্রামাণ্যচিত্র দেখছেন। তাতে দেখানো দৃশ্যে সবুজের নানা শেড আলাদা করে চোখে পড়ছে। আবার প্রিয় কোনো সিনেমার আবছা আলোয় ঘেরা ঘরের দৃশ্যেও ছোটখাটো খুঁটিনাটি স্পষ্ট দেখা যাচ্ছে। ছবির সূক্ষ্ম পার্থক্যগুলোও এত স্পষ্টভাবে ফুটে উঠছে যে প্রতিটি দৃশ্য মনে হচ্ছে আরও জীবন্ত।

জনপ্রিয় টার্গেট

চবির হলে নারী শিক্ষার্থীকে আটকে মাকড়সা দিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ

মার্কিন গোপন বাণিজ্যিক তথ্য চুরির দায়ে দোষী সাব্যস্ত হুয়াওয়ে

প্রকাশ: ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬