ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

নিহত সোহেল রানার ভাই জুয়েল রানা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে কালিয়া উপজেলা সদরে মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় সোহেল রানা ও শাহীনুর রহমান শাহীনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার পর দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামের দুজনকে আটক করা হয়েছে।

নাশকতার মামলায় তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট-পরবর্তী একটি নাশকতার মামলায় টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৯ জেলায় সহিংসতা: নড়াইলে অর্ধশত বাড়িতে হামলা-আগুন

নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ বেশ কিছু নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় টার্গেট

নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা

প্রকাশ: ০৬:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬