আজ বুধবার (২৫ নভেম্বর) রুয়েটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুয়েট জানিয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রুয়েটের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শেষে একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া আসনবিন্যাস, ফল প্রকাশের তারিখসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্যও পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।
ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের বিপরীতে মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
তবে ‘খ’ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক বুদ্ধিমত্তা পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে এ গ্রুপের পরীক্ষার্থীদের মোট ৬০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

দৈনিক টার্গেট 




















