আজ বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে দুই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফজলে আজিম অভি বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় শিবগঞ্জ পৌর বাজার এলাকায় ছাত্রলীগের দুই নেতা সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছেন। দুজনকে থানায় আটক রাখা হয়েছে।

দৈনিক টার্গেট 





















