ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ব্যাপক মোতায়েনের পরিকল্পনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কিম এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।’ তবে তিনি যেসব স্থাপনা পরিদর্শন করেছেন, সেগুলোর নাম বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কেসিএনএ।

কিম বলেন, ‘আমাদের পারমাণবিক সক্ষমতা এখন বাস্তবতা।’ তিনি আরও বলেন, বাইরের কোনো পক্ষের দাবি কিংবা উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বক্তব্য দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা পরিবর্তন করতে পারবে না। যারা বাস্তব পরিস্থিতি উপেক্ষা করেছে এবং পরিবর্তিত পরিস্থিতি স্বীকার করতে ব্যর্থ হয়েছে, তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বক্তব্যের কোনো গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

কিম বলেন, বিভিন্ন ধরনের লক্ষ্য ও দায়িত্ব পালনের জন্য একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর উত্তর কোরিয়ার গুরুত্ব দেওয়া উচিত। সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্র উৎপাদনে অর্জিত সাফল্যকে দেশের পারমাণবিক শক্তি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় অগ্রগতি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৩ সালে উত্তর কোরিয়ার সংবিধানে অন্তর্ভুক্ত করা দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে ‘প্রকাশ্য যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার মূল নিশ্চয়তা হিসেবে বিবেচিত পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়া কখনোই ত্যাগ করবে না।

কিমের ভাষায়, ‘যত দিন পর্যন্ত এমন শত্রুভাবাপন্ন শক্তি থাকবে, যারা আধিপত্য প্রতিষ্ঠার উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তত দিন আমাদের পারমাণবিক অস্ত্রের অধিকার ধরে রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ অপরিবর্তনীয় থাকবে।’

এদিকে, গত আগস্টে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। তবে এই হিসাব বেসরকারি গবেষণা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে করা হয়েছে। ফলে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের প্রকৃত সংখ্যা সরকারি পর্যায়ে নিশ্চিত করা সম্ভব হয়নি।

মডেল অ্যাবিকে হত্যার দায় এড়াতে বাবাকে খুনি সাজিয়েছিলেন সাবেক স্বামী

হংকংয়ের আলোচিত মডেল ও সমাজকর্মী অ্যাবি চোই হত্যাকাণ্ডে নিজের দায় এড়াতে বাবাকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিলেন তাঁর সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং। আদালতে জেরার মুখে অ্যালেক্স স্বীকার করেছেন, পুলিশের কাছে দেওয়া বক্তব্যে তিনি বাবাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছিলেন এই আশায় যে, এতে

গণহত্যার রায়ের পর মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করার ঘটনা হিসেবে এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও কপাল পুড়ল আফগান নারীদের

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পেয়েও ভিসা নিষেধাজ্ঞার কারণে অনিশ্চয়তায় পড়েছেন আফগান নারীরা। তালেবান সরকারের বিধিনিষেধে নিজ দেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ হারানোর পর উচ্চশিক্ষার মাধ্যমে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

৬৬ দিনের মাথায় চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ব্যাপক মোতায়েনের পরিকল্পনা

প্রকাশ: ১০:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬