ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, দেশে ফিরতে হলে তাঁকে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের মানুষ অতন্দ্র প্রহরীর মতো সব অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, ক্ষমতার লোভে অগ্নি সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, সরকার যখন দেশ গঠনের চেষ্টা করছে, তখন ফ্যাসিবাদী শক্তি দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের পাশাপাশি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তখন ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এর আগে সকালে শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নি সন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

সড়কে গাছ ফেলে পথ আটকে প্রসূতি বহন করা অ্যাম্বুলেন্সে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। ডাকাতির আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তবে নবজাতককে বাঁচানো যায়নি…

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

মশার কয়েল জ্বালিয়ে ঘুম, আগুনে পুড়ল ৮ গবাদিপশু

ঝিনাইদহ সদরে গোয়ালঘরের কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি গরু ও চারটি ছাগল। এ সময় গোয়ালঘরের পাশে থাকা বসতঘরের আসবাবপত্রও পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

জনপ্রিয় টার্গেট

যে কারণে একসঙ্গে খাওয়ার সুযোগ খোঁজে মানুষ

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

প্রকাশ: ০৫:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬