দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।
সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, সংগঠনটির ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি, বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ অন্যরা।
বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা উল্লেখ করেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে চার সাংবাদিকের মুক্তি নিশ্চিত না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেরার পথে স্থানীয় জনতা চার সাংবাদিককে পাঁচ ঘণ্টা আটক রাখে। রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। পরদিন শনিবার সকালে স্থানীয় এক বিএনপি নেতা ওই চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কারাবন্দী চার সাংবাদিক হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী ছানিম মিয়া, মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান ও স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।

দৈনিক টার্গেট 




















