ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মৌমাছির আইনি অধিকার’: বিশ্বে প্রথম স্বীকৃতি দিল পেরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন রেইনফরেস্ট এবং ৬ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ আমাজন নদীর বিশাল অববাহিকায় এই মৌমাছিদের প্রধান বসবাস। শুধু পেরুর আমাজন অঞ্চলে প্রায় ১৭৫টির বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে। প্রজাতি ও অঞ্চলভেদে এগুলোর ভিন্ন ভিন্ন স্থানীয় নাম প্রচলিত; যেমন পাকুচো বা বোকা দে সাপো (মেলিপোনা ইবার্নিয়া), রামিচি (টেট্রাগোনিস্কা অ্যাঙ্গাসটুলা), রনসাপিলা (মেলিপোনা ইলোটা) এবং আবেহা সেনিজা (মেলিপোনা গ্র্যান্ডিস)।

পরিবেশগত গুরুত্বের পাশাপাশি এই মৌমাছিদের উৎপাদিত মধুও গুণাগুণে ও বৈশিষ্ট্যে অনন্য। সাধারণ মৌমাছি যেখানে মোমের ষড়ভুজাকৃতির কুঠুরিতে মধু জমা করে, সেখানে হুলহীন মৌমাছিরা প্রপোলিস বা গাছের রজন ও মোমের সংমিশ্রণে তৈরি ছোট ছোট কলসির মতো পাত্রে মধু সংরক্ষণ করে। এই বিশেষ সংরক্ষণ পদ্ধতির কারণে এদের মধুতে একধরনের প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়া ঘটে, যা মধুকে দেয় অনন্য টক-মিষ্টি স্বাদ এবং অসাধারণ ঔষধি গুণ। বিরল প্রাপ্যতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে পেরুর বাসিন্দারা একে ‘অলৌকিক তরল’ বলে অভিহিত করেন, যার বাজারমূল্য আক্ষরিক অর্থে সোনার মতো দামি।

পেরুর আমাজন অঞ্চলের আশানিনকা এবং কুকামা সম্প্রদায়ের কাছে এই মৌমাছিগুলো কেবল একটি পতঙ্গ নয়; বরং খাদ্য, প্রাকৃতিক ওষুধ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীব-সাংস্কৃতিক জ্ঞানের এক জীবন্ত গ্রন্থাগার। একটি গবেষণামূলক জরিপে দেখা গেছে, পেরুর এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ ১৭ প্রজাতির হুলহীন মৌমাছির মধু ব্যবহার করে শ্বাসকষ্ট, ক্ষত নিরাময়, চোখের সংক্রমণ ও পরিপাকতন্ত্রের সমস্যাসহ অন্তত ১৪টি জটিল রোগের চিকিৎসা করে থাকেন। তাঁদের সংস্কৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসেও এই মৌমাছিগুলো প্রকৃতির পবিত্র উপহার হিসেবে বিবেচিত হয়।

প্রকৃতি সংরক্ষণের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক স্থাপন করে পেরু বিশ্বের প্রথম দেশ হিসেবে একটি পতঙ্গ প্রজাতিকে আনুষ্ঠানিক আইনি অধিকার প্রদান করেছে। ২০২৫ সালের অক্টোবর থেকে এ বছরের জানুয়ারির মধ্যে পেরুর আমাজন অঞ্চলের সাতিপো এবং নাউতা পৌরসভা এমন অধ্যাদেশ পাস করেছে, যার মাধ্যমে স্থানীয় হুলহীন মৌমাছিদের আইনি সত্তা বা লিগ্যাল এনটিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অবৈধ গাছ কাটা এবং অপরিকল্পিত কৃষিকাজের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী ও পরিবেশপ্রেমীদের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় এসেছে। আমাজন রিসার্চ ইন্টারন্যাশনাল এবং বৈশ্বিক পরিবেশ আইনবিষয়ক সংস্থা আর্থ ল সেন্টার যৌথভাবে এই আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। রাসায়নিক জীববিজ্ঞানী ড. রোজা ভাস্কুয়েজ এসপিনোজার (আমাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা) নেতৃত্বে পরিবেশবাদী সংগঠন, সংরক্ষণবাদী ও আশানিনকাসহ স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর সম্মিলিত জোটের দীর্ঘদিনের গবেষণা ও প্রচারণার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

‘প্রকৃতির অধিকার’বিষয়ক বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে অর্জিত এই আইনি সুরক্ষার ফলে মৌমাছিগুলো এখন অস্তিত্ব টিকিয়ে রাখা, বংশবিস্তার করা এবং দূষণ ও কীটনাশকমুক্ত স্থিতিশীল পরিবেশে বসবাসের সহজাত অধিকার পেল। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এদের আবাসস্থল ধ্বংস করলে মৌমাছিদের পক্ষে আদালতে আইনি লড়াই করার ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পথ প্রশস্ত হলো। উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ড ও ইকুয়েডরের মতো দেশে নদী ও বনকে এমন আইনি মর্যাদা দেওয়া হলেও কোনো পতঙ্গ প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম। তবে আইনি স্বীকৃতি মিললেও অধিকার লঙ্ঘনের সংজ্ঞা ও শাস্তির বিধান নির্ধারণ করে আইনটি কার্যকর করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা এখনো বাস্তবায়ন করা হয়নি।

আধুনিক বিশ্বে পেরুর এই পদক্ষেপকে অভূতপূর্ব ও বিপ্লবী মনে হলেও ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রায় ৬০০ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত আয়ারল্যান্ডে প্রচলিত প্রাচীন ব্রেহন আইনের অধীনেও মৌমাছিদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। এই আইনের মৌমাছি পালন ও সুরক্ষাসংক্রান্ত বিশেষ অংশটি বেখব্রেথা বা মৌমাছিবিষয়ক রায় নামে পরিচিত ছিল। তৎকালীন আয়ারল্যান্ডে চিনি না থাকায় মধু ছিল মিষ্টির প্রধান উৎস এবং মৌচাকের মোম থেকে মূল্যবান মোমবাতি তৈরি হতো। ফলে সে সময় সমাজে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে মৌমাছির গুরুত্ব ছিল অপরিসীম।

সতেরো শতকে আয়ারল্যান্ডে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগপর্যন্ত কার্যকর থাকা এই আইনে বেশ কিছু চমকপ্রদ বিধান ছিল; যেমন কোনো ব্যক্তির মৌমাছি পাশের জমির ফুল থেকে মধু সংগ্রহ করলে, মালিককে নির্দিষ্ট সময় পরপর প্রতিবেশীকে মধুর একটি অংশ বা নতুন মৌচাকের ভাগ ক্ষতিপূরণ হিসেবে দিতে হতো। মৌমাছিকে মূল্যবান ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য করা হতো বলে মৌমাছি চুরি বা মৌচাকের ক্ষতি করলে কঠোর জরিমানার বিধান ছিল। এমনকি মৌমাছি কাউকে হুল ফোটালেও তার বিচার হতো; কেউ মৌমাছিকে বিরক্ত না করেই হুল খেলে মৌমাছির মালিককে ক্ষতিপূরণ দিতে হতো। তবে আক্রান্ত ব্যক্তি যদি মৌমাছি মেরে ফেলতেন, তবে তিনি আর কোনো ক্ষতিপূরণ পেতেন না। কারও মৌমাছির ঝাঁক উড়ে গিয়ে অন্য কারও জমিতে বাসা বাঁধলে, প্রথম তিন বছর মূল মালিক মধুর এক-তৃতীয়াংশ পেতেন এবং তিন বছর পর জমির মালিক ওই মৌচাকের পূর্ণ মালিকানা লাভ করতেন।

প্রাচীন আয়ারল্যান্ডের অর্থনৈতিক প্রয়োজনে হোক কিংবা আধুনিক পেরুর পরিবেশগত অস্তিত্ব রক্ষার তাগিদে হোক, মৌমাছিকে আইনি সুরক্ষা দেওয়ার এই ইতিহাস মানবজাতির জন্য এক গভীর বার্তা বহন করে। প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণগুলোর টিকে থাকার ওপরই যে মানুষের খাদ্যনিরাপত্তা ও পৃথিবীর সামগ্রিক ভারসাম্য নির্ভরশীল, পেরুর এই ঐতিহাসিক আইন তা আরও একবার বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিল।

সমালোচকদের আশঙ্কা, এই আইন ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি একটি বড় প্রশ্নও থেকে যায়, সরকারগুলো কি সত্যিই এই আইন কঠোরভাবে কার্যকর করবে, নাকি রেইনফরেস্ট বিলুপ্তির প্রক্রিয়ার মধ্যে এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে থেকে যাবে?

৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সিঁড়ি বানালেন পাঁচ ভাই-বোন

চীনের ঝেজিয়াং প্রদেশের ইউয়েচিং শহরের ইয়াননান গ্রামের পাহাড়ি পথ। খাড়া পাহাড়ের গা বেয়ে এঁকেবেঁকে উঠে গেছে পাথরের তৈরি ৪৩০ ধাপের সিঁড়ি। এই পথে রয়েছে ১১টি বাঁক। পূর্বপুরুষদের ব্যবহৃত পুরোনো পাহাড়ি পথ ধরে ধাপে ধাপে এই সিঁড়ি তৈরি করেছেন হুয়াং ঝুলিয়ান ও তাঁর চার ভাই-বোন। ৮৬ বছর বয়সী মায়ের বাড়ি ফেরার…

এক পরিবারে ৬১ জন চিকিৎসক!

এক পরিবারে ৬১ জন চিকিৎসক!

মালয়েশিয়ায় রাবার বাগানের শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তাঁর স্বামী। তাঁদের আট ছেলে পরবর্তী সময়ে চিকিৎসক হন। তাঁদের হাত ধরে গড়ে উঠেছে চিকিৎসকদের এক বিশাল পরিবার, যেখানে বিভিন্ন প্রজন্ম মিলিয়ে চিকিৎসকের সংখ্যা ৬১! লু সিউ চিন ১২ নভেম্বর ১০৪ বছর বয়সে মারা গেছেন। ১৬ নভেম্বর মালয়েশিয়ার…

৭৫ বছরের ইতিহাসের ঝলক: ৩১৫০ হীরায় মোড়ানো নতুন মিস ইউনিভার্স মুকুট

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এর বিজয়ী ঘোষণার মুহূর্ত কখনোই পূর্ণতা পায় না মাথার সেই কাঙ্ক্ষিত মুকুটটি ছাড়া। চলতি বছর আন্তর্জাতিক এই আসর পা রেখেছে গৌরবময় ৭৫ বছরে।

জনপ্রিয় টার্গেট

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

‘মৌমাছির আইনি অধিকার’: বিশ্বে প্রথম স্বীকৃতি দিল পেরু

প্রকাশ: ০৬:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬