ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

গতকাল বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঝালকাঠির বাসিন্দা আবুল কালাম আজাদ ২৫ তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ৩৩ তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে ডিএমপি। দুদিন আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।

সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সময় ডিবি দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ জনি নিহত হয়েছেন।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনি হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনি এ সফর করেন। বুধবার বাংলাদেশ কোস্ট…

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

শিক্ষার্থীদের দৈনিক পুষ্টির চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের খাবার দেওয়া হচ্ছে। এতে রোববার ফর্টিফায়েড বিস্কুট এবং সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার…

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, প্রয়োজন সহমর্মিতা: পাখি হাতে নিয়ে প্রধানমন্ত্রী

কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘যত্ন নিতে না পারলেও অন্তত কোনো প্রাণীর ক্ষতি করা থেকে যেন আমরা সবাই বিরত থাকি।’

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী নিহত

১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও

প্রকাশ: ০৬:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬