ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাদাম-বুট আনতে ঢাকায় যাচ্ছিল শিশু, রেলসেতুতে ধাক্কায় গেল প্রাণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।

রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট আনার উদ্দেশে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় দুজনই ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালীকাপুর রেলসেতু অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত স্পর্শ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রিশাদ নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কলেজের পোশাকে টিকটক করলেই টিসি

কলেজের পোশাকে টিকটক করলেই টিসি

কলেজের পোশাক পরে কিংবা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। এমন কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।

রাজবাড়ীতে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ

রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে

প্রায় তিন মাসের পরিচয় ও কথোপকথনের মধ্য দিয়ে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। অবশেষে সেই ভালোবাসার শুভ পরিণতি দিতে চীন থেকে বাংলাদেশে আবার আসেন জ্যাকি।

জনপ্রিয় টার্গেট

সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ল

বাদাম-বুট আনতে ঢাকায় যাচ্ছিল শিশু, রেলসেতুতে ধাক্কায় গেল প্রাণ

প্রকাশ: ০৭:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬