• দেড় থেকে দুই লাখ দর্শনার্থী সমাগমের প্রত্যাশা

দৈনিক টার্গেট • দেড় থেকে দুই লাখ দর্শনার্থী সমাগমের প্রত্যাশা

দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘বিসিক শিল্পমেলা—এক জেলা এক পণ্য ২০২৬’। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে এতে দেড় থেকে দুই লাখ দর্শনার্থীর সমাগম হবে।
মেলায় দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বাজারজাতের সুযোগ থাকবে। পাশাপাশি পাঁচটি বিভাগে ১২ জন কারুশিল্পীকে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’। স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ, দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশকে সামনে রেখে এ আয়োজন করছে বিসিক।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক জানিয়েছে, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেনজীর আহমেদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। দেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের বেশির ভাগই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রত্যাশিত পরিচিতি তৈরি হয়নি। এসব পণ্যের পরিচিতি বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য নতুন বাজার তৈরিতে মেলা ভূমিকা রাখবে।
এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডার আছে। বিসিক এখন প্রতি মাসে বিসিক ভবনে মেলার আয়োজন করে। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিক এই প্রথম এই মেলার আয়োজন করছে এত বড় পরিসরে।
অনুষ্ঠানে জানানো হয়, ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে পাঁচটি বিভাগে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী হিসেবে ‘কারু রত্ন’ পাবেন একজন। ‘কারু গৌরব’ বিভাগে পুরস্কার পাবেন পাঁচজন দক্ষ কারুশিল্পী। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুজন দক্ষ কারুশিল্পী ‘কারু কিরণ’, দুজন দক্ষ নারী কারুশিল্পী ‘কারু জ্যোতি’ এবং দুজন তরুণ দক্ষ কারুশিল্পী ‘কারু প্রতিভা’ পুরস্কার পাবেন। সব মিলিয়ে পুরস্কৃত হবেন ১২ জন।

গোপালগঞ্জে বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবা অবিলম্বে সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের পথ বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি…

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাপেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।