ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানার পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর রায়পাড়া এলাকার মো. মাসুদ (৫৭), বড়বনগ্রাম কচুপাড়া এলাকার মুছা আহমদ খান মন্টু (৪০), বায়াপানপাড়া এলাকার রেজাউল ইসলাম (৬৬), ভোলাবাড়ি এলাকার সোবাহান ওরফে শুভ (৩০), গহমাবোন এলাকার মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুরের খাড়ইল এলাকার ইকবাল হোসেন (৫২), কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান (৫৫), তানোরের কামারগাঁ এলাকার রুবেল শেখ (৩৮) ও দমদমা এলাকার তারিফুর রহমান তোর (৩৮), রাজপাড়া থানার কেশবপুর ভেড়িপাড়া এলাকার ইদ্রিস আলম (৪২) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

গ্রেপ্তার শহিদুজ্জামান মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ইকবাল হোসেন একই উপজেলা যুবলীগের সভাপতি। তাঁদের একটি বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি।

গ্রেপ্তার অন্যদের মধ্যে মো. মাসুদ আওয়ামী লীগের রাজশাহী জেলা সড়ক পরিবহন শাখার সাবেক সভাপতি। মুছা আহমদ খান মন্টু মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের একান্ত সহকারী ছিলেন। ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। বাকি ব্যক্তিরা সংগঠনটির সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু

পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু

মিনুর বাবার বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্দ্রমোহন চরে। বাবা মোবারক আলী হাওলাদার। এলাকায় তিনি মগরেব আলী নামে পরিচিত। এতদিন তিনিও মেয়ের অপেক্ষায় ছিলেন। কিন্তু মিনুর পরিবারের কাছে ফেরার এই খবরের সঙ্গে মিশে আছে গভীর শোকও। মিনুর বাবা গত শুক্রবার মারা গেছেন। তাঁর মৃত্যুর ছয় দিন পর পরিবারের সদস্যরা জানতে

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজশাহীর বাঘায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় জিয়া মিষ্টিবাড়ির সামনে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: গোপনে চিকিৎসা নিতে গিয়ে আটক ‘ককটেল কারিগর’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত এক যুবক রাজশাহী নগরের একটি ভাড়া বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে এসআরবি-৫-এর একটি দল। পরে চিকিৎসার জন্য তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নিউজিল্যান্ডের নির্বাচন: মাত্র এক আসন কমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীনরা

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ০৩:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬