ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ জুমার নামাজের পর পৌর সদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে একদল নেতা-কর্মী মধ্য পাকুন্দিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

চুরি-ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা

‎মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করাই ছিল তাঁদের প্রধান কাজ। মাঝে মাঝে সড়কে ডাকাতিও করতেন। আর এ উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুম আর রাত হলেই তালা ঝুলিয়ে বেরিয়ে পড়া। এমন সন্দেহজনক কর্মকাণ্ডে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের

প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে

প্রাণিসম্পদ হাসপাতালই নিষ্প্রাণ যেখানে

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালগুলোতে জনবল-সংকটে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় অনেক খামারি খামার বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। তিন উপজেলার তিনটি হাসপাতালে ৩৩ পদের ১৯টিই শূন্য পড়ে আছে।

জুয়েলারি ব্যবসায়ীকে ছাত্রলীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ

জসিম উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগের করিমগঞ্জ উপজেলা শাখার মূল কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিরাটন এলাকার তোফাজ্জল হোসেন নামে অন্য একজনের নাম রয়েছে। কিন্তু ওই কমিটির প্যাড সম্পাদনা করে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও ঠিকানা যুক্ত করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি

পাকুন্দিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

প্রকাশ: ০৬:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬