ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহিপাড়া ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষই সংঘর্ষে গুলি ও টেঁটা ব্যবহারের অভিযোগ করেছে।

আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সেই বিরোধের জের ধরে আজ শুক্রবার বহিষ্কৃত বিএনপি নেতা হালিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলীর অনুসারীরা সংঘর্ষে জড়ান বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

সামেদ আলীর অনুসারী আব্দুল কাদির সিপাই বলেন, ‘সকালে হালিম আজাদ লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। টেঁটা আর শটগান দিয়ে গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে। আমাদের এক ভাতিজা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলাকার বাড়িঘরে লুটপাট চালিয়েছে হালিম আজাদের বাহিনী। মূলত ইটভাটায় চাঁদাবাজি করতে না পারায় আমাদের ওপর হামলা চালিয়েছে সে।’

হালিম আজাদ বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বাসিন্দা জাকির ও মোতালেবের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমি এখানে ছিলাম না। আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গত মাসের ১০ তারিখে একই বিষয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় গুলি ও টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪০টি টেঁটা উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর মাটি কাটা ও ইটভাটায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলন করায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে হালিম আজাদের বিরুদ্ধে।

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের বদলে প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, সাবেক ছাত্রদল নেতাসহ ২৬৪ আসামি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আজ বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় রাতভর অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের একজন রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে পায়ে আহত হন।

জনপ্রিয় টার্গেট

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ২০

প্রকাশ: ০৬:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬