তাজা রসুনের রস কোয়ার্টার চামচ থেকে আধা চা-চামচ
প্রথমে প্যানে সামান্য তেল গরম করে কুচানো আদা, কাঁচা মরিচ ও হিং দিন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা নেড়ে নিন। এরপর গ্রেট করা বিটরুট, হলুদগুঁড়া, মরিচ ও লবণ দিয়ে রান্না করুন, যতক্ষণ না বিটরুট নরম হয় এবং বাড়তি পানি শুকিয়ে মিশ্রণটি বেশ শুকনো হয়ে আসে। এরপর কাবাবের মিশ্রণ তৈরি করে নিন। বিটুটের মিশ্রণে সেদ্ধ আলু ও গরমমসলার গুঁড়া দিয়ে ভালোভাবে চটকে মেখে নিন, যেন সহজে আকার দেওয়া যায় এমন একটি মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি ঠান্ডা হতে দিন এবং সমান ভাগ করে কাবাবের আকার দিন। কাবাবগুলো ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নিন। এরপর প্রতিটি কাবাবের গায়ে ভাজা সাদা কিনোয়া সমানভাবে জড়িয়ে নিন। প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো হালকা করে ভাজুন। উভয় পাশ সোনালি ও মুচমুচে হয়ে ভেতর পর্যন্ত গরম হয়ে এলে নামিয়ে নিন।
দই ডিপ তৈরির জন্য একটি বাটিতে জল ঝরানো দই ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিন। এর সঙ্গে তাজা রসুনের রস, কুচানো ধনেপাতা ও লবণ মিশিয়ে নিন। চাইলে ডিপটি পাইপিং ব্যাগে বা পরিবেশনের বাটিতে তুলে রাখুন।
মনে রাখবেন, কাবাবের আকার নিখুঁত রাখতে বিটরুট ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। ভাজা কিনোয়ায় জড়ানোর আগে কাবাবগুলো ফ্রিজে রেখে সেট করে নিলে ভাজার সময় আকার ঠিক থাকে এবং বাইরের অংশটি দারুণ মুচমুচে হয়।

দৈনিক টার্গেট 





















