বেসন ৪ কাপ, ঘি ১ কাপ, চিনি গুঁড়ো করে নেওয়া ২ কাপ, চিকন করে কাটা আমন্ড ও কাজু বাদাম ১/৪ কাপ, এলাচ গুঁড়ো ১/২ চা–চামচ।
কড়াইয়ে ঘি গরম করে নিন। এতে আগে থেকে চেলে রাখা বেসন সবটুকু ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। ১০-১২ মিনিট অল্প আঁচে হালকা ভাবে ভেজে নিন। বেসনের সুঘ্রাণ বের হলে তাতে মিহি করে কাটা বাদাম আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। কড়াই থেকে নামিয়ে ফেলুন। একটু ঠাণ্ডা হলে তাতে চিনি দিয়ে বেসনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। হাতে অল্প একটু তেল মেখে ছোট ছোট বল বানিয়ে একে লাড্ডুর আকার দিন। সম্পূর্ণ ঠাণ্ডা হতে দিন। এরপর ২ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু বেসনের লাড্ডু।
রেসিপি ও ছবি: ভেজ রেসিপি’স অব ইন্ডিয়া

দৈনিক টার্গেট 

























