ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

দরিদ্র মুওং নৃগোষ্ঠীর পরিবারে জন্ম নেওয়া বুই থি মাই শৈশবেই বাবাকে হারান। মায়ের একার সংগ্রামে বড় হয়ে ১৯৭২ সালে ২০ বছর বয়সে সপ্তম শ্রেণি পাসের পর তিনি নিজ এলাকায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিন বছরের শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। স্নাতক শেষ করে থান হোয়া প্রদেশের নু জুয়ান জেলা ও পরে জুয়ান ডু কমিউনে শিক্ষকতা শুরু করেন। তরুণ বয়সে শিক্ষকতার জীবন ছিল ভীষণ কঠিন। সামান্য বেতনে সংসার চলত না বলে স্কুল ছুটির পর বাড়তি কাজ করতেন তিনি। এমনকি জ্বালানি কাঠ কাটার জন্য মাঝেমধ্যে স্কুলে দা নিয়ে যেতেন। অবশেষে ১৯৯০ সালে পরিবারের আর্থিক টানাপোড়েন চরমে পৌঁছালে ৩৮ বছর বয়সে শিক্ষকতা ছেড়ে এককালীন অবসর ভাতা নিয়ে পুরোদমে কৃষিকাজে নেমে পড়েন পাঁচ সন্তানকে মানুষ করার জন্য। তবে শ্রেণিকক্ষ ছাড়লেও পাঠদান আর শিক্ষার্থীদের স্মৃতি কখনোই তাঁকে ছেড়ে যায়নি। আজও প্রায় রাতেই তিনি স্বপ্ন দেখেন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে পড়াচ্ছেন।

প্রায় দুই মাস আগে বুই থি মাইয়ের ছেলে বুই ভ্যান দুং মায়ের সেই অপূর্ণ ভালোবাসাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেন। রান্নাঘরের এক কোণ পরিষ্কার করে পুরোনো কাঠের টেবিলটি দাঁড় করিয়ে দেন। সঙ্গে কিছু চক এনে দেন। কোনো পেশাদার ক্যামেরা ছাড়াই প্লাস্টিকের একটি ঝুড়ির ওপর মোবাইল ফোন রেখে প্রতিদিন প্রায় ৪৫ মিনিট ধরে মায়ের পাঠদানের ভিডিও ধারণ করতে শুরু করেন তিনি। শুরুতে কেবল স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা হলেও ফেসবুক ও টিকটকে প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এর মধ্যে একটি ভিডিওর ভিউ ২০ লাখ ছাড়িয়ে গেছে। ভিডিওগুলোর নিচে অসংখ্য মানুষ অঙ্কের সমাধানের চেয়েও বেশি প্রশংসা করেছেন শিক্ষকতার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসার। অনেকেই সাদা চকের গন্ধ, পুরোনো দিনের স্কুলজীবন আর শৈশবের শিক্ষকদের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে মন্তব্য করেছেন।

বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে আগের পড়াশোনার অনেক পার্থক্য থাকলেও দীর্ঘদিনের চর্চিত সূত্র ও সমাধানের কৌশলগুলো এখনো নির্ভুলভাবে মনে আছে বুই থি মাইয়ের। তাঁর ভাষায়, ‘আমার কোনো লেসন প্ল্যানের প্রয়োজন হয় না, কারণ জ্ঞান আমার মনের ভেতর গেঁথে আছে। পড়ানো শুরু করলেই সব আপনা-আপনি মনে পড়ে যায়।’

জুয়ান তিয়েন গ্রামের প্রধান এবং তাঁরই প্রাক্তন ছাত্রী বুই থি তুয়েত জানান, শিক্ষকতা ছাড়ার পরও গ্রামের শিশুরা কঠিন অঙ্ক নিয়ে তাঁর কাছে ছুটে আসত এবং তিনি পরম মমতায় তা বুঝিয়ে দিতেন। সম্প্রতি ২০ নভেম্বর ভিয়েতনামের ‘শিক্ষক দিবস’ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী ও প্রাদেশিক নেতারা তাঁর আধা-পাকা বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছেন। থান হোয়া প্রাদেশিক পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি নগুয়েন হং ফং তাঁর পেশাগত ভালোবাসার প্রশংসা করে বলেন, দর্শকেরা কেবল গণিত বা পদার্থবিজ্ঞানের সূত্র দেখার জন্যই ভিডিওগুলো দেখেন না, বরং তাঁর মাঝে প্রজন্মের পর প্রজন্ম ধরে চেনা এক আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি খুঁজে পান।

খাওয়ার পর কেন হাঁটবেন

খাওয়ার পর কেন হাঁটবেন

বাড়ির বড়রা সব সময় বলেন, ‘খাওয়ার পরে একটু হেঁটে আসো।’ ভরা পেটে খেয়ে উঠেই এই কথা শুনলে অনেকেই বিরক্ত হন বা রেগে যান। কিন্তু রাগার আগে একটু ভেবে দেখুন তো, খাওয়ার পর হাঁটার এই পরামর্শটি কেন সেই নানি-দাদির আমল থেকেই প্রচলিত? আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, গুরুজনদের এই সহজ অভ্যাসটিই হতে পারে…

শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান

জাপানের সাকাই শহর বিশ্বজুড়ে বিখ্যাত এর নিখুঁত ছুরি তৈরির ঐতিহ্যের জন্য। প্রায় ৬০০ বছর ধরে এই শহরে জাপানি রান্নাঘরের ছুরি তৈরি ও বিক্রি হয়ে আসছে। সামুরাই তলোয়ার তৈরির প্রাচীন কৌশল থেকে অনুপ্রাণিত এই ছুরিগুলো যেমন ধারালো, তেমনি এর পেছনে লুকিয়ে আছে কারিগরদের বংশপরম্পরার শ্রম ও ভালোবাসা।

আজ কোনো কিছু না কেনার দিন

আজ কোনো কিছু না কেনার দিন

হাসি আসবে শুনে। একটা দিনে কিছু কেনা যাবে না, এমনও হয়! আসলেই হয়। আজ সেই দিন, বাই নাথিং ডে। ২৭ নভেম্বর তারিখটি আন্তর্জাতিক ভাবে কিছু না কেনার দিবস হিসেবে পরিচিত। এখানে প্রশ্ন আসতেই পারে, কিছুই কেনা যাবে না এই দিনে– এটা আবার কেমন কথা?

জনপ্রিয় টার্গেট

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রান্নাঘর থেকে ভাইরাল ৭৪ বছর বয়সী শিক্ষিকা

প্রকাশ: ১১:১৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬