ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায় রবি চৌধুরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তার সরকারি অনুদানে নির্মাণ করছেন ‘জাত’ নামের সিনেমা। এই সিনেমার গান তৈরির জন্য তিনি বেছে নিয়েছেন রবি চৌধুরীকে। দীর্ঘদিন পর সিনেমার সংগীত পরিচালনায় ফিরতে পেরে আনন্দিত রবি চৌধুরী।

রবি চৌধুরী জানান, জাত সিনেমার গল্প অনুযায়ী গান তৈরি করছেন তিনি। এখানে রোমান্টিক, স্যাড ঘরানার পাশাপাশি থাকবে একটি সুফি ঘরানার গান। নতুন প্রজন্মের শিল্পীদের দিয়েই গান রেকর্ড করার পরিকল্পনা করছেন তিনি। কণ্ঠ দিতে পারেন তিনি নিজেও। রবি চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছা আছে। যার কণ্ঠে ভালো মানাবে, তাকেই বেছে নেওয়া হবে। নির্মাতার সঙ্গে আলাপ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোনো গানে যদি আমার কণ্ঠ ভালো লাগে নির্মাতার, তাহলে আমার গানও থাকতে পারে।’

সিনেমার সংগীত পরিচালনায় দীর্ঘ বিরতি প্রসঙ্গে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার গানে সিন্ডিকেটের কথা মোটামুটি সবাই জানে। আমি কখনো সিন্ডিকেটের অংশ হতে চাই না। ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে সিন্ডিকেট ছাড়াই গান করে যাচ্ছি। এ কারণেই সিনেমার সংগীত পরিচালনায় এই গ্যাপ। তবে মাঝে অভিনেত্রী রোজিনা আপার পরিচালিত একটি সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু সে সময় করোনায় আক্রান্ত হয়েছিলাম। তাই করা হয়নি। আবারও সিনেমার গান তৈরির সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, ভালো গান উপহার দিতে পারব।’

এখন থেকে নিয়মিত সিনেমার সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে কি না—জানতে চাইলে রবি চৌধুরী বলেন, ‘সিনেমার সংগীত পরিচালনার বিষয়টি নির্ভর করে নির্মাতার ওপর। কোনো নির্মাতা যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই দেখা যাবে।’

২০২৩-২৪ অর্থবছরে অনুদান পেয়েছিল জাত। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন প্রয়াত অভিনেতা মান্নার স্ত্রী শেলী কাদের। এখনো আনুষ্ঠানিকভাবে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়নি।

পিছিয়ে গেল সজল-অধরার ‘ঋতুকামিনী’

পিছিয়ে গেল সজল-অধরার ‘ঋতুকামিনী’

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল আবদুন নূর সজল ও অধরা খান জুটির প্রথম সিনেমা ‘ঋতুকামিনী’। তবে শেষ মুহূর্তে বদলে গেছে মুক্তির পরিকল্পনা। নির্মাতা জাহিদ হোসেন জানালেন, ডিসেম্বরে নয়, নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ জানিয়ে আজকের পত্রিকাকে…

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে পাকিস্তানি নাটক-সিরিজের দাপট

ভারতে ২০২৫ সালের মে মাস থেকে পাকিস্তানি নাটক, সিনেমা ও গানের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে সরকারি বিধিনিষেধ কিংবা চলচ্চিত্রকর্মীদের হুঁশিয়ারি—কোনো কিছুই ভারতীয় দর্শকদের আগ্রহ কমাতে পারছে না। একদিকে ভিপিএন ব্যবহার করে এবং গোপনে ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে পাকিস্তানি নাটক…

বিয়ে করলেন টালিউডের মিমি চক্রবর্তী, বর কে

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী বিয়ে করেছেন। গতকাল বৃহস্পতিবার কলকাতায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে বা রেজিস্ট্রি সম্পন্ন হয়।

জনপ্রিয় টার্গেট

ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায় রবি চৌধুরী

প্রকাশ: ১১:১৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬