ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ফিল্ডিং দেখে ক্ষুব্ধ গাভাস্কার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আকাশ দীপের বোলিংয়ে এক ব্যাটারের ব্যাটের কানায় লেগে বল স্লিপে লোকেশ রাহুলের সামনে পড়ে যায়। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান গাভাস্কার। তাঁর প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দিন শেষে নিজের ক্ষোভের কারণ ব্যাখ্যা করেন গাভাস্কার। ক্যাচ ফসকানো ক্রিকেটের স্বাভাবিক ঘটনা বলে স্বীকার করলেও ফিল্ডারদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন ভারতের সাবেক অধিনায়ক।

গাভাস্কার বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটে, ক্লাব ক্রিকেটেও ঘটে। বিশ্বের সেরা ফিল্ডাররাও সহজ ক্যাচ ফেলে দেন। এ জন্য কাউকে দোষারোপ করা যায় না।’

তবে গাভাস্কারের আপত্তি ছিল ফিল্ডারদের অবস্থান নিয়ে, ‘আমি ক্ষুব্ধ হয়েছিলাম কারণ গতকাল থেকেই এই অনুষ্ঠানে বলে আসছি, ভারতের ফিল্ডারদের আরও কয়েক ধাপ সামনে দাঁড়ানো উচিত। কিছু সুযোগ হয়তো খুব সহজ ছিল না, তবে ভালো অবস্থানে থাকলে সেগুলো ধরা সম্ভব ছিল।’

গাভাস্কার আরও যোগ বলেন, ‘একটি ক্যাচ অবশ্যই সহজ ছিল, অন্যটি তুলনামূলক কঠিন। কিন্তু ছোট ছোট বিষয়ই গুরুত্বপূর্ণ। অনেক সময় এসব ছোট বিষয় ঠিক রাখাই বড় ফল এনে দেয়।’

এর আগে প্রথম টেস্টেও ফিল্ডিংয়ে একাধিক সুযোগ হাতছাড়া করেছিল ভারত। ওয়েলিংটনে হেনরি নিকোলসের ক্যাচ ফেলায় তিনি প্রথম ইনিংসে ১৭৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে ড্যারিল মিচেলের ক্যাচ ফসকানোর সুযোগও কাজে লাগিয়ে দলকে ড্রয়ের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখেন মিচেল।

ক্রাইস্টচার্চেও ফিল্ডিংয়ের ভুলের মাশুল দিতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে চারটি ক্যাচের সুযোগ হাতছাড়া করে নিউজিল্যান্ডকে ৩৫৬ রান তুলতে দিয়েছে তারা। জবাবে দ্বিতীয় দিন শেষে ১১৬ রান করতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে ভারত। প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে সফরকারীরা।

১৫ বছর পর তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া দলে দুই চমক

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। ঘূর্ণিজাদুতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে একের পর এক উইকেট নিয়ে ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি। তারকা লেগস্পিনার বাদ দিয়ে দুই নতুন ক্রিকেটার নিয়ে এবার দল

ভারতকে অস্বস্তিতে রেখে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ২৪০ রানের লিড নিয়ে চালকের আসনে ব্ল্যাক ক্যাপরা।

দক্ষিণ আফ্রিকাই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ

দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুটি টেস্ট হারের পর মাঠের বাইরেও অসহায় আত্মসমর্পণ করেছেন নাজমুল হোসেন শান্ত। সাফ জানিয়ে দিয়েছেন, ব্যাটিং-বোলিং, এমনকি ফিল্ডিংটাও আশানুরূপ হয়নি। তারপরও দলের পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

জনপ্রিয় টার্গেট

সুইডেন আসলাম ‘সঠিক তথ্য দিচ্ছেন না’, ফের ৫ দিনের রিমান্ডে

ভারতের ফিল্ডিং দেখে ক্ষুব্ধ গাভাস্কার

প্রকাশ: ০৪:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬